সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নতুন অতিথি আসছে আনুশকার ঘরে

নতুন অতিথি আসছে আনুশকার ঘরে

অনলাইন বিনোদন :: মা হচ্ছেন আনুশকা শর্মা। গত ২৭ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এ খবর দিয়েছেন বিরাট কোহলি। স্ত্রী আনুশকার সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার কোহলি লিখেন, ‘অবশেষে আমরা ৩ জন হতে যাচ্ছি।’ পরে বেবিবাম্প নিয়ে ভোগ ম্যাগাজিনের জন্য ফটোশুট করতে দেখা যায় আনুশকাকে। সে ছবিও শেয়ার করেছেন আনুশকা। বিষয়টি নিয়ে হয়েছেন সমালোচিত। মাতৃত্বকালীন অবস্থার ছবি আনুশকার সামনে আনা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিরাট কোহলির অনেক ভক্ত। এ ঘটনায় ক্ষুব্ধ আনুশকা। সন্তান সম্ভবা আনুশকা বলে দিয়েছেন, তাদের ব্যক্তিগত জীবনে যেন কেউ ডিস্টার্ব না করেন। তারা নিজের মতো করে যখন সময় কাটান তখন যেনো বার বার ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে না ওঠে। বুধবার আনুশকা সামাজিক যোগাযোগে মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। যেখানে বিরাটের সঙ্গে ব্যালকনিতে বসে থাকতে দেখা যায় তাকে। আনুশকা বলেন, তারা যখন ব্যালকনিতে ছিলেন তখনো কয়েকজন তাদের ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন, যা তাদের মোটেও ভালো লাগেনি। ইনস্টাগ্রাম স্টোরিতে স্টেটাস শেয়ার করে তিনি স্পষ্টই জানান, বার বার বলা সত্ত্বেও তাদের ব্যক্তিগত জীবনে সংবাদমাধ্যম ঢুকে পড়ছে! পাপারাৎজিদের এ ধরনের কাজ এখনই বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

চলতি জানুয়ারিতেই বিরাট আনুশকার ঘরে নতুন অতিথি আসার কথা, যদিও স্পষ্ট করে দিনক্ষণ এখনও জানানো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯