সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কার সঙ্গে অভিনয়ে ফিরছেন ঋতুপর্ণা?

কার সঙ্গে অভিনয়ে ফিরছেন ঋতুপর্ণা?

অনলাইন বিনোদন :: দীর্ঘ বিরতির পর হিন্দি ছবি ‘সল্ট’-এ অভিনয়ের মধ্য দিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের সামনে হাজির হচ্ছেন ঋতুপর্ণা। বুধবার থেকেই কলকাতায় শুরু হয়েছে এ ছবির শুটিং। ছবিতে ঋতুপর্ণার বিপরীতে দেখা যাবে চন্দন রায় সান্যালকে। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন সানি রায়। একেবারে ভিন্ন স্বাদের একটি ছবি। দু’জন সম্পূর্ণ বিপরীতধর্মী মানুষের প্রেমের গল্প ‘সল্ট’। কাহিনিতে ছয়টি পর্যায় রয়েছে। ছবি শুরু হচ্ছে দু’জনের শেষ দেখা হওয়ার জায়গা থেকে আর শেষ হচ্ছে প্রথম সাক্ষাতের জায়গায়। লিনিয়ার স্টাইলে পিছন দিকে যায় সিনেমার গল্প। আর এমন ভিন্ন স্বাদের প্রেমের গল্পের জন্য পরিচালক বেছেও নিয়েছেন আনকোরা জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত ও চন্দন রায় সান্যালকে। তাদের রয়াসন গল্পে ভ্ন্নি মাত্রা আনবে বলেই বিশ্বাস পরিচালকের। এরআগে ‘মহানগর অ্যাট কলকাতা’তে একসঙ্গে কাজ করছেন দু’জনে। চন্দনকে ছবিতে দেখা যাবে শঙ্কর নামে এক ব্যক্তির ভূমিকায়। যে ভীষণ অন্তর্মুখী স্বভাবের। সে প্রেমে পড়ে বসের বান্ধবীর সঙ্গে। অন্যদিকে মায়া বেশ প্রাণোচ্ছল ও প্রাণবন্ত। দুজনের যেদিন আলাপ সেদিন শঙ্কর একটি মিথ্যে বলেন মায়াকে। সেই মিথ্যে কেমন ভাবে যেন বদলে দেয় ওদের জীবন। কিন্তু ঠিক কেনো সেই মিথ্যে শোনার পরে শঙ্করের প্রতি আরও আকর্ষণ বেড়ে যায় মায়ার? সেটার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পাওয়া অবধি। এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, গল্পটা ভালো লাগলো। একটি মেয়ের জীবনের নানা পর্ব নিয়ে ছবি। নারীদের সাইকোলজি ঠিক কীভাবে কাজ করে সেটা দারুণ ভাবে তুলে ধরবে এই ছবি। আমি ভীষণ এক্সাইটেড।

জানা যায়, ‘সল্ট’-এর শুটিং হবে কলকাতা ও দার্জিলিংয়ে। ঋতুপর্ণা-চন্দন ছাড়াও ছবিতে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, শুভম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯