সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দীপিকা খলচরিত্রে

দীপিকা খলচরিত্রে

অনলাইন বিনোদন :: এবার খলচরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোনকে। প্রস্তাব গিয়েছে তার কাছে। প্রথম বার নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য দীপিকাও খুব উৎসাহী। ‘ধুম ফোর’-এ নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। প্রত্যেক বারই ছবির খলচরিত্রের কাস্টিংয়ে চমক থাকে ‘ধুম’ ফ্রাঞ্চাইজির। জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পরে এ বার ‘ধুম ফোর’-এ ভিলেন হিসেবে মহিলা চরিত্রের কথাই ভেবেছে যশরাজ ফিল্মস। এদিকে দীপিকার তার হাতে রয়েছে ‘পাঠান’ ও শকুন বত্রার ছবি কাজ। তাই তিনি কবে সময় দিতে পারবেন, তার উপরে নির্ভর করছে সবটাই। সম্প্রতি রাজস্থানে বর্ষবরণ উদযাপন করে ফিরেছেন অভিনেত্রী। ইনস্টা-অ্যাকাউন্টে বেড়ানোর কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। সেখানে কমেন্ট সেকশনে লিখেছেন, মাঝেমাঝেই আমার কাছের মানুষরা বলেন যে, আমি পেশাগত জীবনে যা-ই হই না কেন, ব্যক্তিজীবনে বদলাইনি। এর পিছনে তাদের কত বড় ভূমিকা রয়েছে, আমি জানি। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো জরুরি। তা হলেই নিজের শিকড় ধরে রাখা যায়। কিন্তু মিনিট দশেকের মধ্যেই কমেন্ট-সহ সব ছবি ডিলিট করে দেন দীপিকা। আবার কিছুক্ষণ পরে সে-সব পোস্ট করেন।

বারেবারে দীপিকার পোস্ট ডিলিটের পিছনে আসল খল কে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯