মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বস্তিকা ভালো ছাত্রী

স্বস্তিকা ভালো ছাত্রী

অনুসন্ধান ডেস্ক :: নিজেকে ভালো ছাত্রী হিসেবে দাবী করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। টুইটারে প্রকাশ্যেই এমন দাবি করেছেন তিনি। তিনি বলেন, ২০২০ আমায় এই বিষয়টা বেশ ভালোই শিখিয়েছে, আর আমিও ভালো ছাত্রী। রিপোর্ট কার্ডে নম্বরটাও বেশ ভালোই পেয়েছি। মহামারী এই বছর থেকে কী এমন শিখেছেন স্বস্তিকা? তার উত্তরও অভিনেত্রীর টুইট থেকেই মিলেছে। সেটা হল সাজুগুজু। তিনি সঠিক বলেছেন কিনা, তা জানতে চেয়ে অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী। তার প্রশ্নে সহমত প্রকাশ করে উত্তরও দিয়েছেন অনেকে। স্টাইল স্টেটমেন্টে অনেক তারকার থেকেই অনেক বেশি এগিয়ে স্বস্তিকা। একথাটা অনেকেই মানেন। তাকে বাংলার ফ্যাশনিস্তা ভুল হয় না। তবে টুইটারে সাজগোজের যে ছবিগুলি অভিনেত্রী পোস্ট করেছেন, সেগুলি ওয়েব সিরিজ ‘ব্ল্যাক উইডো’র প্রমোশনের জন্য। করোনা মহামারীর এই সময়ে বাড়ি থেকে অনলাইনেই চলছে ওয়েব সিরিজের প্রমোশন।

 

আর সেকারণেই সাজগোজ করে প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী। ছবিতে সাদা শাড়ির সঙ্গে একটি স্পোর্টস জ্যাকেট, সঙ্গে গোলাপী ভারী ঝুমকোয় সেজেছেন স্বস্তিকা। বিভিন্ন পোজে ছবিও তুলেছেন। প্রসঙ্গত, স্বস্তিকা ছাড়াও ‘ব্ল্যাক উইডো’তে দেখা যাবে শমিতা শেঠি, মোনা সিং, রাইমা সেন, পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেক তারকাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯