সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কষ্টের খবর কম শুনতে চাই নতুন বছরে : সাবিলা নূর

কষ্টের খবর কম শুনতে চাই নতুন বছরে : সাবিলা নূর

নিজস্ব প্রতিবেদক :: একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি অপূর্বর সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন ‘মেডেল’ ও ‘ভালোবাসবো তোমাকে’ শিরোনামের দুটি নাটকে। এ ছাড়াও নতুন বছরের শুরুতেই তিনি অনলাইন প্লাটফর্মের জন্য দুটি কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। সাবিলা নূর বলেন, ‘করোনার কারণে গত বছর শোবিজে কাজের সংখ্যা কম ছিল। এখন আবার সব কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সম্প্রতি কয়েকটি নাটকের কাজ করলাম। এ ছাড়াও নতুন বছর দুটি স্পেশাল কাজ করার কথা রয়েছে। দুটোই অনলাইন প্লাটফর্মের জন্য। তবে এ বিষয়ে এখন কিছু বলতে চাই না। বিস্তারিত জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। নতুন বছর দর্শকদের জন্য চমক হিসেবে কিছু কাজ আসছে।’ এদিকে, অপূর্বর সঙ্গে জুটি বেঁধে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল- জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই আনন্দের। তিনি অনেক সাপোর্টিভ। তা ছাড়া এবার যে দুটি নাটকে কাজ করলাম, সেগুলোর গল্প অসাধারণ। সবশেষ আমরা “এক্সচেঞ্জ” নাটকে কাজ করেছি। যা ইতোমধ্যেই দর্শকদের পছন্দ হয়েছে। আমার বিশ্বাস, এবারের নাটক দুটিও দর্শকদের ভালো লাগবে।’ সবশেষ জানতে চাই নতুন বছরে প্রত্যাশা? উত্তরে সাবিলা নূর বলেন, ‘করোনার কারণে গত বছর অনেক ঝড়ঝাপটা গেছে। কাছের অনেক মানুষজনকে হারিয়েছি। নতুন বছর কষ্টের খবর কম শুনতে চাই।

মহামারি কাটিয়ে নতুন একটি বছর কাটাতে চাই। আর দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে চাই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯