সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অপুর সুবিধা আদায়ের চেষ্টা শাকিবের নাম ভাঙিয়ে

অপুর সুবিধা আদায়ের চেষ্টা শাকিবের নাম ভাঙিয়ে

অনুসন্ধান ডেস্ক :: শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে বছর দুয়েক আগে। তাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আইন অনুযায়ী অপু বিশ্বাস স্বামী হিসেবে শাকিব খানের নাম ব্যবহার করতে পারবেন না। তবে এখনও শাকিব খানের নাম ভাঙিয়ে সুবিধা ভোগ করার চেষ্টা করছেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা। তারই প্রমাণ মিলেছে। গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্যপদ লাভ করেন অপু বিশ্বাস। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন ‘অপু-জয় প্রোডাকশন হাউস’। জানা যায়, সদস্য পদ নেয়ার সময় বাড়তি সুবিধা নেয়ার জন্য আবেদনপত্রে স্বামীর নামের জায়গায় শাকিব খানের নাম উল্লেখ করেন অপু। এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামুসল আলম বলেন, আমাদের সমিতির নিয়মে আছে, কোনো প্রযোজকের স্বামী/স্ত্রী, সন্তান মাত্র ১১ হাজার টাকায় প্রযোজক হিসেবে সদস্যপদ লাভ করতে পারবেন। কিছুদিন আগে যখন সমিতিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিল তখন আবেদনপত্রে অপু বিশ্বাস স্বামী হিসেবে শাকিব খানের নাম ব্যবহার করে সুযোগটি গ্রহণ করেছিলেন। কিন্তু আমরা জানি অপু বিশ্বাস এখন শাকিব খানের স্ত্রী নন। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে আরো দুই বছর আগে। পরে যখন আমরা পুনরায় দায়িত্বগ্রহণ করি তখন আমরা তার সদস্যপদ স্থগিত করি।

শাকিবের নাম বাদ দিয়ে পুনরায় আবারও সে পূর্ণ টাকা দিয়ে নতুন করে আবেদন করলে তাকে সদস্যপদ দেওয়া হয়। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদ হয় শাকিব খান ও অপু বিশ্বাসের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯