সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভাইজান খ্যাত অভিনেতা সালমান একজন দেবদূত

ভাইজান খ্যাত অভিনেতা সালমান একজন দেবদূত

অনলাইন বিনদোন :: বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানকে ধন্যবাদ জানালেন কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজার স্ত্রী লিজেল ডিসুজা। দুঃসময়ে সালমান যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, মানসিক শক্তি যুগিয়েছেন, তার জন্যই ভাইজানকে ধন্যবাদ জানান তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিজেল ডিসুজা বলেছেন, সালমান খানকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। রেমো হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সালমান সব সময় আমাদের মানসিক শক্তি যুগিয়েছেন, বাড়িয়েছেন মনোবল। সালমান একজন ‘অ্যাঞ্জেল’ (দেবদূত)। সালমানের পাশাপাশি বন্ধু, পরিবারকেও জন্যবাদ জানান লিজেল ডিসুজা। পাশাপাশি হাসপাতাল, সেখানকার চিকিৎসক, চিকিৎসাকর্মী প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি। রেমো যে তার কাছে ফিরে এসেছেন, এই ক্রিসমাসে সেটাই সবচেয়ে বড় পাওয়া লিজেলের। রেমোকে কাছে পেয়ে তার সব কষ্টের অবসান হয়েছে বলেও নিজের ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেন জানান লিজেল।

সম্প্রতি হৃদযন্ত্রে সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজাকে। রেমো ডিসুজার অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তার অনুরাগীদের মধ্যে আশঙ্কা বাড়তে শুরু করে। বলিউড তারকারাও আশঙ্কা প্রকাশ করেন রেমোর অসুস্থতা নিয়ে। তবে চিকিৎসার পর আপাতত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এই কোরিওগ্রাফার, পরিচালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯