সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বলিউড অভিনেত্রী কিয়ারার সিক্রেট ফাঁস করলেন

বলিউড অভিনেত্রী কিয়ারার সিক্রেট ফাঁস করলেন

অনলাইন বিনোদন :: বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানীর রূপে ও হাসিখুশি স্বভাবে মুগ্ধ তার অনুরাগীরা। ‘এমএস ধোনি’ ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। এর পরে কবীর সিং-এ অভিনয় করার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলা যায়, কিয়ারার বৃহস্পতি এখন তুঙ্গে। হাতে একগুচ্ছ কাজ এখন তার। আর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একগুচ্ছ সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী। কিয়ারা জানান আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তিনি কিছু বিষয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। তিনি মনে করেন, প্রত্যেক শিল্পীর মধ্যেই কিছু নিরাপত্তাহীনতা রয়েছে। এগুলোই একটা মানুষকে উন্নতি করতে সাহায্য করে। দ্বিতীয়ত কিয়ারা এই সাক্ষাৎকারে নিজের একটি বড় স্বপ্নের কথাও প্রকাশ করেন। তিনি জানান, আমেরিকার বেশ কিছু টিভি শো দেখতে তিনি খুব ভালোবাসেন। জীবনে একদিন সেরকম কিছুতে কাজ করতে চান। তৃতীয়ত, কিয়ারার নাকি আয়না দেখা নিয়ে দুর্বলতা রয়েছে। অভিনেত্রী বলছেন, আমার গাড়িতেও একটি আয়না আছে। গাড়ি থেকে নামার আগে পর্যন্ত আমি আয়না দেখতেই থাকি। নেটফ্লিক্সের লাস্ট স্টোরিতে কিয়ারাকে একটি সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কিয়ারা এও জানান তার ক্যামেরার সামনে বিকিনিতে অভিনয় করতেও কোনও অসুবিধা নেই। এর পাশাপাশি কিশোর বয়সের প্রেমের কথাও প্রকাশ করেন অভিনেত্রী। কিয়ারা জানান স্কুলেরই একটি ছেলের সঙ্গে তিনি প্রথম ডেটে গিয়েছিলেন। এছাড়া জীবনে প্রথম স্কুলেরই এক বয়ফ্রেন্ড তার হৃদয় ভেঙেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯