সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কারিনা ছেলের জন্মদিনে সুখবর দিলেন

কারিনা ছেলের জন্মদিনে সুখবর দিলেন

অনলাইন বিনোদন :: করিনা ছেলের জন্মদিনে দারুণ সুখবর দিলেন কাপুর জানালেন, বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কাহিনি ফুটিয়ে তুলবেন বইয়ের পাতায়। এটাই বেবোর জীবনের প্রথম বই। জন্মের পরমুহূর্ত থেকেই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার তৈরি হয়ে গিয়েছিল। আর দিনে-দিনে তা আরও বেড়েছে। কথা হচ্ছে খুদে সেলেব তৈমুর আলি খানের।

নবাবপত্নী প্রথমবার মা হওয়ার স্বাদ পেয়েছিলেন চার বছর আগে । তৈমুরের মা হওয়ার আনন্দ ও অভিজ্ঞতা অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন বলি ডিভা। চলতি বছর ফের অন্তঃসত্ত্বা হন তিনি। গত আগস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নিজেরাই সুখবরটি দেন সইফ ও করিনা।

আগামী বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা। আর তার আগেই জানালেন, ‘করিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ বইটিতে অন্তঃসত্ত্বা হওয়ার ভাল-মন্দ, আনন্দ-কষ্ট, মুড স্যুইং-সহ সবদিকগুলো তুলে ধরবেন তিনি। নিজের প্রথম বইয়ের কথা ঘোষণা করে অভিনেত্রী লেখেন, “আমার বই করিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল-এর কথা ঘোষণা করার আজই আদর্শ দিন। যাঁরা মা হতে চলেছেন, এই বই তাঁদের জন্যই। সকাল থেকে রাত- গর্ভবতী অবস্থার আমার সব ঘটনা থাকবে এখানে।” সেই সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থায় ফিট থাকার উপায় আর সুস্থ থাকার ডায়েট চার্টও শেয়ার করবেন করিনা।

তৈমুরের জন্মদিনে অনুরাগীদের সারপ্রাইজ দেওয়ার পাশাপাশি ছেলের জন্যও একটি মজার তবে আবেগঘন খোলা চিঠি লেখেন করিনা। লেখেন, নানা সময় নানারকমের কাজে মন দেয় তৈমুর। এখন যেমন সে গরুকে খাওয়াতে ব্যস্ত। করিনা শুধু চান, যে স্বপ্নের পিছনেই ছুটুক তৈমুর, তা যেন সে মাথা উঁচু করে পূরণ করতে পারে। আর যা-ই করুক, মুখের হাসিটা যেন অটুট থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯