সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তামান্না মুখ খুললেন

তামান্না মুখ খুললেন

নিজস্ব প্রতিবেদক :: রুপালি জগতে আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। বিভিন্ন সময়েই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা ও স্বজনপ্রীতি নিয়ে মুখ খুলেছেন বলিউডের অনেক তারকা। এবার সেই দলে যোগ দিলেন ‘বাহুবলী’ তারকা তামান্না ভাটিয়া। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘প্রত্যেক সেক্টরেই সমস্যা রয়েছে। কিন্তু সিনেমা জগতকে সহজেই টার্গেট করা হয়। আমার মনে হয়, অভিনয়শিল্পীরা এ বিষয়ে বেশি সচেতন, কারণ তারা সব সময় মানুষের নজরে থাকেন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এ বিষয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। এ নিয়ে তামান্নার ভাষ্য, ‘আমাদের সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। কেউ আপনার চিন্তাধারা পছন্দ করবেন, কেউ আবার করবেন না- এটিই স্বাভাবিক। গঠনমূলক সমালোচনা মেনে নিয়ে বাকিগুলো এড়িয়ে যাওয়ায় সবচেয়ে উত্তম বলে আমার মনে হয়।’ ভারতের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ছবি ‘বাহুবলী’ তামান্নার ক্যারিয়ারকে অনেক সমৃদ্ধ করেছে। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “আমার সৌভাগ্য যে, ‘বাহুবলী’র মতো ছবিতে সুযোগ পেয়েছি। এটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। আমাকেও আলাদা পরিচিতি এনে দিয়েছে।”

এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’তে আরও ছিলেন প্রভাস, রানা দাগ্গু্বতী, রামাইয়া কৃষ্ণান, সত্যরাজসহ অনেকে। করোনায় ‘নিউ নরমাল’ সময়ে তামান্না ব্যস্ত বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’, ‘বোলে চুড়িয়া’, ‘সিটিমার’, ‘গুর্থান্ডা সেথাকালাম’ ও ‘আন্ধাধুন’ ছবির তেলুগু রিমেক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯