সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চুক্তি স্বাক্ষর করলেন এভ্রিল

চুক্তি স্বাক্ষর করলেন এভ্রিল

বিনোদন ডেস্ক : হালের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল নাঈম এভ্রিল। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন।২০১৭ সালের সেই প্রতিযোগীতায় বিয়ের তথ্য গোপনের অভিযোগে বিজয়ীর মুকুট হারান তিনি। এরপর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। বহুবার সিনেমায় অভিনয়ের ঘোষণা দিলেও দেখা মেলেনি তার। এবার তরুণ নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাশ’ সিনেমায় নাম লেখালেন এভ্রিল। এতদিন না করলেও এবার সত্যি সত্যি চুক্তি স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী। অ্যাকশনধর্মী এ সিনেমায় রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় চুক্তিবদ্ধ হয়েছেন এভ্রিল। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘‘ক্যাশ’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিলকে। এটি হচ্ছে এভ্রিলের প্রথম সিনেমা। এখানে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। এছাড়া আরো দেখা যাবে সাঞ্জু জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদসহ অনেককে।’’

‘ক্যাশ’ সিনেমার গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান। আগামী ৪ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিচালক। এভ্রিল এর আগে শাকিব খানের বিপরীতে অভিনয়ের ঘোষণা দেন। যদিও তা আর হয়ে ওঠেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯