সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কোহলির জন্য দুঃস্বপ্নের রাত

কোহলির জন্য দুঃস্বপ্নের রাত

ক্রীয়া প্রতিবেদক :: দুবাইয়ে গত বৃহস্পতিবার রাতটা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক বিরাট কোহলির জন্য দুঃস্বপ্নের রাত। এদিন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলতে নেমে আরসিবি অধিনায়ক বড় ব্যবধানে হারার পাশাপাশি স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানার কবলে পড়েন। এর আগে দিনের শুরুতে টসে জেতা ছাড়া আর কিছুই বিরাট নিজের করতে পারেননি।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে তিন পেসার ডেল স্টেইন, উমেশ যাদব, নবদ্বীপ সাইনকে শুরুতেই বোলিংয়ে আনেন আরসিবি অধিনায়ক। এদিকে প্রতিপক্ষ ব্যাটার লোকেশ রাহুল আরসিবি বোলারদের উপর চড়াও হলে মাত্র ৬৯ বলে ১৩২ রান তুলে নেয় রাহুল। ফলে রানের পাহাড়ে উঠে প্রিতি জিন্তার দল তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২০৬। অবশ্য আরসিবি অধিনায়ককে সেঞ্চুরির জন্য পাঞ্জাব ওপেনার রাহুল ধন্যবাদ জানাতেই পারেন। কেননা, ভারতীয় অধিনায়ক ম্যাচে তার ২টি ক্যাচ মিস করেন।

জবাব দিতে নেমে রানের পাহাড়ে চাপা পড়ে আরসিবি শিবির। যেখানে দলীয় অধিনায়ক বিরাট ছিলেন একেবারেই নিষ্ক্রিয় মাত্র ১ রান করে শ্যালডন কটরেলের বলে ক্যাচ দিয়ে আউট হন। দলের বাকি ব্যাটসম্যানরাও সেই অর্থে নিজেদের প্রমাণ করতে না পারলে মাত্র ১৭ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় আরসিবি। ফলশ্রুতিতে ৯৭ রানের লজ্জার হার দেখতে হয় আরসিবি সমর্থকদের।

এদিকে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেয় এমন পরাজয়ে সব দায় নিজের কাঁধে এনে আইপিত্রল-এর সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট বলেন, এ ম্যাচে ঠিক কোথায় আমাদের ভুল হলো তা আমরা বুঝতে পেরেছি। আমি সব দায় মাথা পেতে নিচ্ছি। ক্রিকেটে এমন দিন আসে যেদিন কিছুই নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। সেগুলো মেনে নিতে হবে। আমরা একটা ভালো দিন এবং একটা খারাপ দিন দুইই দেখলাম। এখন ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯