সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রেমের জন্য পৃথিবী এবার ঈদের নাটক

প্রেমের জন্য পৃথিবী এবার ঈদের নাটক

বিনোদন ডেস্ক :: মৌসুমি হামিদের বস কল্যাণ কোরাইয়া। পাশাপাশি কল্যাণ তাকে খুব পছন্দও করে। হঠাৎ তাদের অফিসের এক কর্মচারী অসুস্থ হয়ে পড়ে। জরুরি ও-নেগেটিভ রক্তের প্রয়োজন। দায়িত্ব পড়ে মৌসুমি হামিদের উপর। সে রক্ত খুঁজতে বের হলে রাস্তায় ধাক্কা লাগে নজরুল রাজের সঙ্গে। রাজের হাতে থাকা চাকরির ইন্টারভিউ ফাইলটি পড়ে যায়।

মৌসুমির নজর যায় ফাইলটির দিকে। সে দেখতে পায় রাজের রক্তের গ্রুপ ও-নেগেটিভ! এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘প্রেমের জন্য পৃথিবী’ শিরোনামের একটি ঈদের নাটকের দৃশ্যপট।

সেজান নূরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন বিইউ শুভ। এতে অভিনয় করেছেন মৌসুমি হামিদ, কল্যাণ কোরাইয়া, নজরুল রাজ প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বিইউ শুভ বলেন, কোরবানির ঈদে আমার বেশ কয়েকটি নাটক প্রচার হবে। যার মধ্যে একটি প্রেমের জন্য পৃথিবী। করোনার এই সময়ে আমরা চেষ্টা করেছি খুব ছোট টিম নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার। আর সবার সহযোগিতায় ঈদের জন্য সুন্দর একটি নাটক নির্মাণ করলাম।

মৌসুমি হামিদ বলেন, নাটকটিতে আমার চরিত্রের নাম প্রীতিলতা। রোমান্টিক ঘরানার এ কাজটি বেশ উপভোগ করেছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’

নজরুল রাজ বলেন, করোনাভাইরাসের ক্রান্তিকালে একটি সুন্দর গল্পে কাজ করেছি। আমি বেশ আশাবাদী নাটকটি নিয়ে। নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯