সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর তিন বছর আগেই বিয়ে করেছেন

জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর তিন বছর আগেই বিয়ে করেছেন

বিনোদন ক্রীড়া :: তিন বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর। বিয়ের পর ৩ বছর ধরে স্বামী মাইক রিকটার এবং তিনি বিষয়টি গোপন করেই রেখেছিলেন। এতদিন ধরে গোপনে রাখার পর এবার বিয়ের বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, ২০১৬ সালে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। ওই বছরই খ্রিস্টমাসে ইউরোপিয়ান ব্যবসায়ী মাইক তাকে প্রস্তাব দেন। মাইকের প্রস্তাব পাওয়ার পরপরই নিজের সম্মতি জানান মোনালি। ২০১৬ সালে মাইকের প্রস্তাব পাওয়ার পর ২০১৭ সালেই তারা বিয়ে সেরে ফেলেন।

কিন্তু বিয়ের পর ৩ বছর ধরে তা গোপন করে রাখেন বলে জানান মোনালি। উপযুক্ত সময় এলে সবাইকে সবকিছু জানাবেন বলে স্থির করেন। সেই উপযুক্ত সময় হতে হতেই ৩ বছর কীভাবে কেটে যায়, তা বুঝতে পারেননি বলে জানান মোনালি। তবে গোপনে যে মাইকের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন, তা জানার পর বন্ধু এবং সহকর্মীরা তার উপর অনেকেই ক্ষেপে যাবেন বলে মজা করে জানান মোনালি।

মোনালি ঠাকুর ও তার স্বামী মাইক

মোনালি ঠাকুর বলেন, আমি সামাজিক মাধ্যমে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা দিইনি। কিন্তু লোকজন ইতোমধ্যে এটা বুঝে ফেলছে। বেশ কয়েকবার আমার ইনস্টাগ্রাম ছবিতে বেখেয়ালবশত আমার আঙুলে আংটি দেখে সবাই প্রশ্ন করেছে, এটা আমার বিয়ের আংটি ছিল কিনা। অর্থাৎ, মাইক ও আমি তিন বছর ধরে বিয়ের খবরটা লুকিয়ে রাখতে সফল হয়েছি।

মোনালি ঠাকুর জনপ্রিয় লিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ২’-এর মাধ্যমে প্রথম তার প্রতিভার জানান দেন। বলিউডে তার প্রথম হিট গান ‘জারা জারা টাচ মি’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি সাফল্যের অনন্য উচ্চতায় উঠেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯