সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাজিয়া হাসানের ৯ বছরের সংসার ভেঙে গেলো

নাজিয়া হাসানের ৯ বছরের সংসার ভেঙে গেলো

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আর নাজিয়া হাসানের ৯ বছরের সংসার ভেঙে গেলো। এমন একটি গুঞ্জন গেল তিন মাস বাতাসে ভাসলেও ঠিক সুরাহা হচ্ছিলো না। কারণ, এ বিষয়ে দুজনেই মুখ বন্ধ রেখেছেন সচেতনভাবেই।
অবশেষে রবিবার (১৭ মে) সন্ধ্যায় হুট করেই বুঝি নিজের অবস্থান জানান দিলেন নাট্যকার নাজিয়া হাসান। অনুরোধের সুরে এক লাইনে নিজের ফেসবুকে লিখলেন, ‘আমাকে ভাবি ডাকা বন্ধ করুন।’ ব্যস, মিডিয়ার ইফতারমুখর সন্ধ্যায় যেন আগুন ধরে গেলো! ‘ভাবি’ না ডাকার অনুরোধই নয়, সঙ্গে তিনি বদলে দিলেন নিজের ম্যারিটেরিয়াল স্ট্যাটাসও—‘ডিভোর্সড’।
এমন ঘটনার দুই ঘণ্টার মাথায় পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন নাজিয়া হাসান। বললেন বিস্তারিত। যার পুরোটাজুড়েই ছিল অভিনেতা অপূর্বকে ঘিরে। এভাবেও বলা যায়, অপূর্বকে দোষারোপ না করার অনুরোধ ছিল নাজিয়ার এই বার্তায়।
নাজিয়ার ভাষায়, ‘অপূর্ব একজন আদর্শ বাবা, প্রেমময় ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভালো মানুষ।’ তবে স্বামী হিসেবে কেমন ছিলেন সেটি আর জানাননি তিনি।

অপূর্বর প্রশংসা করতে গিয়ে নাজিয়া বলেন, ‘তিনি মিলিয়ন ফ্যানদের কাছে একজন সুপার ট্যালেন্টেড ব্যক্তি, এটা তিনি নিজেই অর্জন করেছেন। আমার মনে হয় তিনি সেখানেই সবচেয়ে যোগ্য। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলো নিয়ে তাকে বিচার করুন।’

নিজেদের একসঙ্গে না থাকতে পারা প্রসঙ্গে নাজিয়া বলেন, ‘তিনি আমাকে জীবনের সেরা উপহার দিয়েছেন, তা হলো আমার ছেলে আয়াশ। দুর্ভাগ্যক্রমে অসংখ্য কারণে একসঙ্গে থাকছি না আমরা, তবে আমি সবসময় তার সুখি ও সমৃদ্ধ জীবন কামনা করছি।’

নাজিয়া সমালোচক ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দয়া করে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের ওপর আমাদের কাউকে বিচার করবেন না। আপনারা সবাই আমাদের সুখে-দুঃখে সবসময় ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন। আমরা আশা করি তা অব্যাহত থাকবে।’
এদিকে, বিচ্ছেদের বিষয়ে জানতে অপূর্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। মাত্র এক মাসের মধ্যে সে সম্পর্কে ফাটল ধরে।
এরপর ২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯