মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আত্মোপলব্ধি করেছেন সাব্বির

আত্মোপলব্ধি করেছেন সাব্বির

অনলাইন নিউজ :: করোনার লম্বা ছুটিতে ঘুরে ফিরে মিডিয়ামুখী হয়ে উঠছেন মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক আর মুমিনুলরা। কিন্তু নীরবে বিমুখ হয়ে আছেন এক সময়ের হার্ডহিটার সাব্বির রহমান।

তার মারকুটে ব্যাটিং নজর কেড়েছিল সবার। কিন্তু তিনিই এখন পর্দার আড়ালে। কেন্দ্রীয় চুক্তিতেই নেই তার নাম। ফর্মের ঘাটতি হলে যা হয়, মিডিয়া বিমুখ হয়ে পড়া।

আর এটাই এখন হয়ে উঠতে পারে তার ঘুরে দাঁড়ানোর অন্যতম উৎস। বিস্ফোরক এই ব্যাটসম্যান করোনার এই সময় রাজশাহী থেকেই শোনালেন সেই বার্তাই। অতীত ভুলগুলো তাকে পুড়ে খাচ্ছে।

গতকাল মুঠোফোনে সাব্বির জানান, অতীত নিয়ে ভাবছি। এই সময়ে নিজেকে নিয়ে ভাবার সুযোগ পেয়েছি। কেউ বাদ পড়লে তার মর্মটা আরও ভালো করে বোঝা যায়। আমি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছি, জাতীয় দল থেকে বাদ পড়েছি। এই মুহূর্তে আমি অনুভব করতে পারছি, কোথায় কোথায় আমার ভুল ছিল। সেইসব নিয়ে আমি কাজ করছি, চিন্তা করছি।’

তার বিশ্বাস তিনি আবার ঘুরে দাঁড়াবেন। আশা করছেন সুদিন আবারও দেখতে পারে। তিনি বলেন, ‘মানুষের জীবনটা ভালো-খারাপ সময় মিলেই যায়। খারাপ সময় আসতে যেমন সময় লাগে না, আবার ভালো সময় আসতেও সময় লাগে না। আমার কাছে মনে হয় এই সময়টা (করোনাকাল) আমার কাছে শিক্ষণীয়। যেটা আমি কাজে লাগাচ্ছি পরিশ্রম করে। আশা করি সামনে শক্তভাবে ফিরে আসতে পারব।’

রাজশাহীর বাসার ছাদেই নিজেকে প্রস্তুত করে তুলছেন সাব্বির। ‘শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি নিজেকে প্রস্তুত করছি। যেন করোনোর প্রভাব কেটে গেলেই দ্রুত মাঠে নামতে পারি। ফিটনেসের যেন ঘাটতি না থাকে। তাই ছাদে বসে কাজগুলো করছি।’

তবে করোনার কারণে এ সময় ক্রিকেট খেলতে না পারাটা বেশ কষ্টের বলে শোনালেন এই হার্ডহিটার, ‘ক্রিকেট খেলতে পারছি না-এটা খুব কষ্টের। ক্রিকেটের বাইরে থাকাটা আমাদের জন্য কষ্টকর।

একটা মানুষ এক মাস ঘরবন্দি হয়ে থাকতে পারে, দুই মাস/তিন মাস ঘরবন্দি হয়ে থাকাটা কঠিন। মাঠের মানুষ মাঠে না থাকাটা ভীষণ কষ্টের। ক্রিকেট তো খুবই মিস করছি। ঘরে থাকতে কষ্ট হচ্ছে, আবার চাইলেও বাসার বাইরে বের হতে পারছি না।’

তবে দেশকে বাঁচানোর জন্য এর বিকল্প যে কিছু নেই সে বার্তাও তিনি তার ক্রিকেট ভক্তদের জানিয়ে দিলেন, ‘নিজেকে ও দেশকে বাঁচাতে হলে আমাদের ঘরে থাকার বিকল্প নেই। শত কষ্ট হলেও এই মুহূর্তে আমাদের ঘরে থাকা জরুরি। বেঁচে থাকলে আবারও ক্রিকেট মাঠে নামতে পারব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯