সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোশাররফ করিম হোম কোয়ারেন্টাইনে

মোশাররফ করিম হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব বার্তা পরিবেশক :: কলকাতা ফেরত অভিনেতা মোশাররফ করিম হোম কোয়ারেন্টাইনে আছেন। ‘ডিকশনারি’ ছবির শুটিং করতে চলতি মাসের প্রথমে কলকাতা গিয়েছিলেন তিনি।

সেখানে বিভিন্ন লোকেশনে শুটিং শেষ করে গত সোমবার ঢাকায় ফেরেন। দেশে এসেই সব নাটকের শুটিং স্থগিত করে হোম কোয়ারেন্টাইনে আছেন মোশাররফ।

বৃহস্পতিবার একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় শুটিং বাতিল করেন তিনি। অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আজ ও আগামীকাল শুটিং ছিল, বাতিল করেছি। এই মুহূর্তে শুটিংয়ে অংশ নেওয়া ঠিক হবে না।’ দেশে ফিরেই করোনা নিয়ে বেশ সতর্কতার মধ্যে আছেন তিনি। সতর্কতায় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরে থাকছি। কাজ ছাড়া বের হচ্ছি না। বের হলেও মাস্ক ব্যবহার করছি। তা ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলছি।’ মোশাররফ করিম বলেন, ‘যত দূর জানি, কলকাতায় এখনো কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি। এরপরও সেখানে সব সময় সচেতন ছিলাম। হোটেলে প্রবেশের আগে প্রতিবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হয়েছে। প্রতিনিয়ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছি। সেখানে সবাই খুব সচেতন। এই সতর্কতাটা খুবই ভালো লেগেছে। আমাদেরও সচেতন হওয়া উচিত। আমরা একটু সতর্ক হয়ে এই ভাইরাসটি প্রতিরোধ করতে পারি।

দীর্ঘ ১০ বছর পর ‘ডিকশনারি’ ছবির মাধ্যমে আবার পরিচালনায় এলেন ব্রাত্য বসু। এই ছবিতে আরও অভিনয় করেছেন কলকাতার অভিনয়শিল্পী ও বশির হাটের সংসদ সদস্য নুসরাত জাহান, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় প্রমুখ। বুদ্ধদেব গুহর দুটি ছোটগল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) দেয়া তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুয়ায়ী, চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ সহগ্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভাইরাসটিতে ২ লাখ ২০ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯