সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্যবসায়ীর কারাদণ্ড বলিউড ত্যাগী জায়রাকে ‘মলেস্ট’ করায়

ব্যবসায়ীর কারাদণ্ড বলিউড ত্যাগী জায়রাকে ‘মলেস্ট’ করায়

ধর্মীয় কারণ দেখিয়ে অভিনয় ছেড়ে দেওয়া জায়রা ওয়াসিমকে ‘মলেস্ট’ করার অভিযোগে ৪১ বছর বয়সী এক ভারতীয় ব্যবসায়ীকে তিন বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
২০১৭ সালে একটি ফ্লাইটে সেই সময়ের কিশোরী জায়রার শরীরে হাত দেন বিকাশ সচদেব নামের ওই ব্যবসায়ী।

আদালত শিশু সুরক্ষা আইনে বিকাশকে সাজা দিয়েছেন। ওই সময় জায়রার বয়স ছিল ১৭ বছর।

সুপারস্টার আমির খান অভিনীত ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে আলোচিত হয়ে ওঠেন কাশ্মীরে জন্ম নেওয়া ভারতীয় এই অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

কিন্তু গত বছর আচমকা অভিনয় ছাড়ার ঘোষণা দেন। জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি হয়তো এখানে (বলিউড) পুরোপুরি ঠিক আছি। কিন্তু আমি এখানকার মানুষ নই।’

‘পাঁচ বছর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যা আমার জীবন বদলে দিয়েছে। বলিউডে পা দেওয়া মাত্রই আমার জন্যে ব্যাপক জনপ্রিয়তার দরজা খুলে গিয়েছিল।’

‘এখানে আমি প্রচুর ভালোবাসা ও সমর্থন পেয়েছি, প্রশংসাও পেয়েছি। কিন্তু একই সাথে এটি আমাকে অজ্ঞানতার পথে নিয়ে যাচ্ছিল।’

তিনি মনে করেন এর ফলে অবচেতন মনেই তিনি তার ‘ইমান’ (ধর্মবিশ্বাস) থেকে দূরে সরে যাচ্ছিলেন।

‘এ ধরনের পরিবেশে কাজ করতে করতে দেখলাম যে এটা আমার ইমানে বিঘ্ন ঘটাচ্ছে, ধর্মের সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে।’

প্লেনে তার সঙ্গে হওয়া ওই আচরণও জায়রা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তখন পোস্টটি ভাইরাল হয়ে যায়।

তিনি জানান, নিজের সিটে ঘুমিয়ে পড়লে ওই ব্যক্তি তার ‘ঘাড় এবং পেছনে’ হাত দেন। এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে তারা শুরুতে ব্যবস্থা নেয়নি। পরে পুলিশ বিকাশকে গ্রেপ্তার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯