শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আজ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত

আজ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত

অনলাইন ডেস্ক।।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের ছোট ভাই শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসন এবং আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে তার জন্ম বার্ষিকী পালনে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব নগরীল কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন সমূহ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশাল মহানগর আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত এ দোয়া মোনাজাতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ তাঁদের পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯