শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মীর সাব্বিরের হালচাল

মীর সাব্বিরের হালচাল

জনপ্রিয় অভিনেতা-নির্মাতা মীর সাব্বির। ছোট পর্দার এই তারকাকে ‘কি জাদু করিলা’, ‘এককাপ চা’, ‘ভালোবাসা এমনই হয়’ ছবিগুলোতে দেখা গেছে।
দর্শকনন্দিত এই অভিনেতা-নির্মাতা এবার চলচ্চিত্র পরিচালনায় আসছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম ‘রাত জাগা ফুল’।
প্রায় সব ধরনের প্রস্তুতি নেয়া শেষ। তবে এখনও অভিনয় শিল্পী সবাইকে নির্বাচন করা হয়নি। ছবিতে গল্পের সঙ্গে যাবে এমন শিল্পীদের আমি প্রাধান্য দিচ্ছি। চলতি মাসেই শিল্পী নির্বাচনের কাজ শেষ করব। সবকিছু ঠিক থাকলে আসছে নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। জানাচ্ছিলেন মীর সাব্বির।
পরিচালনা নাকি অভিনয় কোনটি বেশি পছন্দ এমন প্রশ্নের জবাবে মীর সাব্বির বলছিলেন, পরিচালনা মানেতো বড় ধরনের সৃষ্টি। আর অভিনয়- সেটাতেও নতুনত্ব উপহার দেয়ার অপার সুযোগ আছে। কাজের উভয় ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে নিজের সময়, শিডিউল সবকিছু নির্ধারণ করি। কাজ দু’টো আমার সন্তানের মতো। অভিনয় আমার প্রথম সন্তান ও পরিচালনা দ্বিতীয় সন্তান। সন্তান বাবা-মায়ের কাছে সবসময়ই প্রিয়। তাই দু’টো কাজই খুব এনজয় করি।
এদিকে খুব শিগগিরই আরটিভিতে প্রচারে আসছে এ অভিনেতার ‘ভাই ভাই ভায়রা ভাই’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটি নির্মাণ করেছেন আকাশ রঞ্জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯