সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জীবনে তার মতো সুন্দরী চোখে দেখিনি: অমিতাভ

জীবনে তার মতো সুন্দরী চোখে দেখিনি: অমিতাভ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। তাকে অনুসরণ কিংবা অনুকরণ করেন এমন ব্যক্তির সংখ্যা নেহায়েত কম না। তবে তিনিও যে কাউকে না কাউকে অনুসরণ করেন এটা অনেকেরই অজানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনের দুজন অনুসরণীয় ব্যক্তির কথা ফাঁস করেছেন অভিনেতা।
অমিতাভ বলেন, ওয়াহিদা রেহমান তার চোখে সবচেয়ে সুন্দরী নারী। ওয়াহিদা রেহমানকে একজন সম্পূর্ণ ভারতীয় নারী বলা যায়। গোটা জীবনে ওয়াহিদা রেহমানের মতো এত সুন্দরী আর কাউকে দেখেননি বলেও জানান অমিতাভ।

তিনি আরও বলেন, ওয়াহিদা রেহমান অত্যন্ত ভালোমানের একজন অভিনেত্রী। বলিউডে তার মতো সাবলীল অভিনয় অনেকেই করতে পারেন না। বলিউডে তার বহু অবদান আছে।
স্মৃতি হাতড়ে অমিতাভ বলেন, ‘রেশমা অর শেরা’ ছবির শুটিঙয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ। ওই সিনেমার একটি দৃশ্যের শুট করতে সুনীল দত্ত ও ওয়াহিদা রেহমানকে মরুভূমিতে নিয়ে যাওয়া হয়। মরুভূমির অত্যন্ত গরম বালিতে খালি পায়ে দাঁড়াতে পারছিলেন না ওয়াহিদা। তখন পরিচালক নির্দেশ দেন, ওয়াহিদা জুতো পরে ওই দৃশ্যের শুট করবেন। কথাটি শোনার পর ওয়াহিদার জন্য জুতো হাতে নিয়ে যান অমিতাভ।
উল্লেখ্য, ত্রিশূল, আদালত, নমক হালালসহ বেশ কয়েকটি সিনেমায় ওয়াহিদা রহমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অমিতাভ।

এছাড়া বাংলাদেশের সঙ্গেও ওয়াহিদা রেহমানের অন্যরকম একটি সম্পর্ক আছে। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত্রিতে বাংলাদেশে গণহত্যা শুরু হলে মুম্বাইয়ের অধিকাংশ সংবাদপত্র এর সচিত্র সংবাদ প্রকাশিত হয়। মুম্বাইয়ের পেশাজীবী সচেতন মানুষ বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশকে সহায়তা করার লক্ষ্যে এপ্রিলের প্রথম সপ্তাহে তারা মুম্বাইয়ের সাংবাদিক সুব্রত বন্দ্যোপাধ্যায়ের বাসায় সমবেত হন। সভায় আলোচনাক্রমে মহারাষ্ট্রে ‘বাংলাদেশ এইড কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি, সহ-সভাপতি ও অনারেরি সেক্রেটারি মনোনীত হন যথাক্রমে মুম্বাইয়ের ব্যবসায়ী হরিশ মহেন্দ্র, সাংবাদিক সলিল ঘোষ ও ওয়াহিদা রেহমান। কমিটি মুক্তিযুদ্ধে সমর্থন দিতে নানাবিধ ভূমিকা গ্রহণ করে। এক্ষেত্রে সেখানে ওয়াহিদা রেহমানের অবদান ছিল অতুলনীয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯