সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মিথিলা মা হতে যাচ্ছেন !

মিথিলা মা হতে যাচ্ছেন !

বিনোদন প্রতিবেদক ॥ রাফিয়াত রশিদ মিথিলা। গেল বছর ডিসেম্বরে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি। আর এটি মিথিলার দ্বিতীয় বিয়ে।

কিন্তু বিয়ের পরে নিজেদের তেমন সময় দিতে না দিতেই করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতির কারণে দু’জনই আটকে গেলেন দু’দেশে। তবে এমন পরিস্থিতিতেই শোনা গেলো মিথিলার মা হওয়ার খবর!

পাঠক একটু অবাক হলেন তো শুনে! মিথিলা মা হচ্ছেন ঠিকই তবে সেটি বাস্তবে নয় বরং নাটকের গল্পে। আসছে ঈদের একটি নাটকে এমন চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। নাটকটির নাম ‘দুষ্টু ছেলের দল’। ঈদ উপলক্ষে আদনান আল রাজীব ও রেদওয়ান রনি’র যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।

নাটকটিতে দেখা যাবে, দুষ্টামি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা প্ল্যান করে এক অভিযানের। তাদের পিছনে লাগে মিষ্টি কয়েকজন মেয়ে। মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক।

মিথিলা ছাড়াও নাটকটিতে দুষ্টু ছেলে ও মিষ্টি মেয়েদের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, এনটিভিতে ঈদের ৭দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলের দল’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯