সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বলিউড অভিনেতা ঋষি কাপুরের মৃত্যু

বলিউড অভিনেতা ঋষি কাপুরের মৃত্যু

বিনোদন প্রতিবেদক :: দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ে মারা গেলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর। তার বয়স হয়েছিল ৬৭ বছর। মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের বিখ্যাত ‘কাপুর খানদান’ থেকে আসা এই নায়ক।

মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী অভিনেত্রী নীতু সিং।

ঋষির মৃত্যুর খবর তার বড় ভাই অভিনেতা-প্রযোজক রণধীর কাপুর নিশ্চিত করেছেন বলে জানায় হিন্দুস্তান টাইমস। অভিনেতা অমিতাভ বচ্চনও এক টুইট বার্তায় খবরটি শেয়ার করেন। তিনি লেখেন, ঋষি চলে গেলেন মাত্র।

কংগ্রেস নেতা রাহুল গান্ধিও টুইটে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, ইরফান খানের পরেই ঋষি কাপুরের চলে যাওয়া বিরাট ক্ষতির মুখে দাঁড় করাল হিন্দি ছবির দুনিয়াকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋষির অনুরাগীরা তার প্রতিভায় বুঁদ হয়েছিলেন।

ভারতীয় সিনে দুনিয়া এবং চলচ্চিত্রপ্রেমীরা তাকে স্মরণ করবেন আজীবন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোকাহত।

২০১৮ সালে ঋষির শরীরের ক্যানসার ধরা পড়ে। এরপর এক বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি।কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন

বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় হাসপাতালে ফের ভর্তি করা হয় অভিনেতাকে। যদিও পারিবারিক সূত্রে জানানো হয়েছিল, সেই সময় ঋষির অবস্থা স্থিতিশীল।

কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের দ্বিতীয় ছেলে ঋষি, জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর। ১৯৭৩ সালে ডিম্পল কাপাডিয়ার বিপরীতে ‘ববি’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে নায়ক হিসেবে পা রাখেন তিনি। এর আগে রাজ কাপুরের স্মরণীয় সিনেমা ‘শ্রী ৪২০’ ও ‘মেরা নাম জোকার’-এ অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে।

অমর আকবর অ্যান্টনি, লায়লা মজনু, রাফো চক্কর, সারগাম, কর্জ, বোল রাধা বোল-সহ অনেক হিট সিনেমা করেছেন তিনি। ক্যানসারের শেষ পর্যায়ে মুক্তি পেয়েছে কাপুর অ্যান্ড সন্স, ডি-ডে, মুলক ও নট আউট। মুক্তির অপেক্ষায় আছে ‘দ্য বডি’। ঋষির দুই সন্তান। এর মধ্যে ছেলে রণবীর কাপুর বলিউডের জনপ্রিয় অভিনেতা।

বুধবার মারা যান বলিউডের অন্যতম মেধাবী ও আন্তর্জাতিক তারকা ইরফান খান। সেই শোকের মাঝেই এলো ঋষির মৃত্যুর খবর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯