সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বান্ধবীর সঙ্গে প্রেম! অর্জুন রামপাল

বান্ধবীর সঙ্গে প্রেম! অর্জুন রামপাল

বিনোদন প্রতিবেদক :: বিয়ে বিচ্ছেদের কিছুদিন পরই জানা যায় গ্যাব্রিয়েলা নামের এক বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অর্জুন রামপাল।

এমকি একসঙ্গেই থাকছেন তারা। সম্প্রতি তারা শুটিংয়ের জন্য মুম্বাইয়ের করজতে গিয়েছিলেন। চলতি লকডাউনে সেখানেই আটকে আছেন।

মুম্বাই থেকে মাত্র কয়েক ঘণ্টার রাস্তা করজতে অর্জুনের বাড়ি। শুট চলাকালীনই লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে মহারাষ্ট্রের ওই ছোট্ট শহরে থেকে যাওয়ার পরিকল্পনা করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।
অর্জুন জানান, করজতে কোনো কোভিড পজিটিভ নেই। তার ছেলে অরিকও খুব ছোট। এই অবস্থায় মুম্বাইয়ে অ্যাপার্টমেন্টে বদ্ধ না থেকে প্রকৃতির মাঝে পরিবারসহ দিন কাটাতে পারছেন বলে অর্জুনও খুশি।

সম্প্রতি অর্জুন সোশ্যাল মিডিয়ায় করজতের বাড়ির ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তার বান্ধবী শুয়ে আছেন কাউচে, আরাম করছেন। সুইমিং পুল, জিম থেকে বোর্ড গেম, সব কিছুর ব্যবস্থা আছে বাড়িতে। সবমিলিয়ে লকডাউনে পারিবারিক জীবন কাটাচ্ছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯