সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতীয় জনপ্রিয় কন্ঠশিল্পী সুনিধির সংসার ভেঙে যাচ্ছে

ভারতীয় জনপ্রিয় কন্ঠশিল্পী সুনিধির সংসার ভেঙে যাচ্ছে

বিনাদন প্রতিবেদক :: সুনিধি চৌহান। ভারতীয় জনপ্রিয় কন্ঠশিল্পী। ভালো বেসেই করা হয়েছিল বিয়ে। এখন সেখানে বইছে বৈশাখী ঝড়। ভেঙে যাচ্ছে ভারতীয় এই কণ্ঠশিল্পীর সংসার।

এমনটি ভারতীয় মিডিয়ায় উঠে আসছে। শোনা যাচ্ছে স্বামী হিতেশ সোনিকের সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটতে চলেছে।

ভারতীয় এক গণমাধ্যাম সূত্রে জানা গেছে, তাদের মধ্যে আর বোঝাপড়া হচ্ছে না। বর্তমানে আলাদা থাকছেন এই দম্পতি। সম্প্রতি তার ছুটি কাটাতে গোয়াতে যান। সেখানে গিয়েও নানা ঝামেলা তৈরি হয় তাদের মধ্যে। তাদের সম্পর্কের এতটাই অবনতি ঘটেছে যে, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা।

জানা গেছে, অনেক দিন থেকেই নাকি তাদের মধ্যে নানা সমস্যা চলছে। তবে পরিবারের অন্যদের কাছে বিষয়টি লুকিয়ে রেখেছেন তারা।

অবশেষে সত্যিই কী ভেঙে যাবে তাদের সংসার! এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি গায়িকা। যদিও হিতেশ সোনিক বলেন, ‘এটা সত্য নয়।‘ হিতেস দাবি করেন, তারা এখনও এক সঙ্গে আছেন।

২০১২ সালের এপ্রিলে সুরকার হিতেশের সঙ্গে সুনিধি চৌহানের বিয়ে হয়। ২০১৮ সালের ১ জানুয়ারি তাদের ছেলের জন্ম হয়। এর আগে ২০০২ সালে চিত্রনাট্যকার ও পরিচালক ববি খানকে বিয়ে করেছিলেন তিনি। টেকেনি সে সংসার।

বলিউডের হিন্দি চলচ্চিত্র এবং পাঞ্জাবি গানের জন্য প্রসিদ্ধ সুনিধি। এছাড়াও তিনি ভারতীয় কন্নটা, তামিল, তেলেগু, মারাঠি, মালায়ালম, উড়িষ্যা, বাংলা, অহমীয়া ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯