মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ইমাম নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মী রক্তাক্ত

বরিশালে ইমাম নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মী রক্তাক্ত

বরিশালে ইমাম নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মী রক্তাক্ত
বরিশালে ইমাম নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মী রক্তাক্ত

অনুসন্ধান ২৪ >> বরিশালের গৌরনদীতে মসজিদের ইমামকে রাখা ও না রাখাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে যুবদল কর্মী শেখ আল মামুন বাবুকে (৩৫) পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বিল্বগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুত্বর আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার দুপুরে আহত যুবদল কর্মী শেখ আল মামুন বাবু অভিযোগ করে বলেন, বিল্বগ্রাম মৃধা বাড়ির মসজিদের ইমাম নির্ধারন নিয়ে স্থানীয় মৃধা ও সরদার বংশের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকে বসা হয়। এসময় আমি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কথা বলায় সরদার বংশের লোকজন ক্ষিপ্ত হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি (বাবু) বিল্বগ্রাম বাজারে বসে চা পান করছিলাম। এসময় সরদার বংশের ভাড়াটিয়া লোকজনে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা পাথর দিয়ে আঘাত করে আমার মাথা থেতলে দেয়।

এ ঘটনায় অভিযুক্ত জামান শরীফ ও তার সহযোগি শহিদুল ইসলাম, মাসুদ সরদার, বেল্লাল সরদার ও সিজান সরদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯