শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ফের পাওলি দাম ঢাকাই চলচ্চিত্রে

ফের পাওলি দাম ঢাকাই চলচ্চিত্রে

ফের পাওলি দাম ঢাকাই চলচ্চিত্রে
ফের পাওলি দাম ঢাকাই চলচ্চিত্রে

অনুসন্ধান২৪>> প্রখ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের চতুর্থ সিনেমা নীল জোছনা’য় দেখা যাবে ওপারবাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামকে। বুধবার (২৪ এপ্রিল) কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা। অভিনেত্রীকে দেখা যাবে সিনেমাটির প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায়। এটি একটি সরকারী অনুদানের সিনেমা।

ঢাকাই সিনেমায় ফেরা নিয়ে পাওলি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, গত বছর নির্মাতা ফাখরুল আরেফিন খান আমার সঙ্গে এই সিনেমা নিয়ে যোগাযোগ করেন। প্রথমে তার কাছে থেকে গল্পটি শুনেছি, তখনও মোশতাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না। এরপর যখন বইটি পড়লাম, তখন দারুণ লাগলো। বলা যায় এই সিনেমার সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছি। অভিনেত্রী আরও বলেন, সত্যি বলতে প্যারালাল ইউনিভাস নিয়ে বাংলায় কাজ হয়নি বললেই চলে। হলিউডে এরকম জনরার কিছু কাজ হয়েছে।

নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘নীল জোছনা’ সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ৬ বছর আগে। সেই ২০১৮ সালের শেষের দিকে। প্যারাসাইকোলজি নিয়ে আমার ধারণা এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। আর সে কারণেই যখন আমি মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি, তখনই চিন্তা করি সিনেমা বানানোর।

এর আগে নির্মাতা তিনটি ছবি নির্মান করেন। প্রতিটা সিনেমাতেই ছিল টালিগঞ্জের তারকারা। তার ‘ভুবন মাঝি’তে পরমব্রতকে দেখা গিয়েছিল। ফেলুদাখ্যাত সব্যসাচী চক্রবর্তীকে দেখা গিয়েছিল ‘গন্ডি’ এবং ‘জেকে ১৯৭১’ ছবিতে। পাওলি ঢাকাই সিনেমায় এর আগেও অভিনয় করেছেন। শাকিব খানের বিপরীতে সত্তা সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হয়েছিল সিনেপ্রেমীরা। ‘নীল জোছনা’ সিনেমাটি নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে।

উল্লেখ্য, সিনেমাটির শুটিং শুরু হবে মে মাসের শেষদিকে। জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত একটানা চলবে দৃশ্যধারণের কাজ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯