সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অপুর থানায় অভিযোগ ‘‌বুবলী’ নামের ৬ ফেসবুক পেজের বিরুদ্ধে

অপুর থানায় অভিযোগ ‘‌বুবলী’ নামের ৬ ফেসবুক পেজের বিরুদ্ধে

অপুর থানায় অভিযোগ ‘‌বুবলী’ নামের ৬ ফেসবুক পেজের বিরুদ্ধে
অপুর থানায় অভিযোগ ‘‌বুবলী’ নামের ৬ ফেসবুক পেজের বিরুদ্ধে

অনুসন্ধান২৪>> কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে থানায় অভিযোগ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এতে ৩৪টি ফেসবুক পেজের নাম ও লিংক উল্লেখ করেছেন তিনি। এরমধ্যে ‘‌বুবলী’ নামের ফেসবুক পেজ রয়েছে ৬টি।

জিডি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফেসবুক পেজের তালিকার শুরুতে যে নামটি উল্লেখ করেছেন—তা হচ্ছে ‘বুবলী ফ্যান’। ‘‌বুবলী’ নামের বাকী ফেসবুক পেজগুলো হচ্ছে—‘বুবলী ইউনিভার্স’, ‘বুবলী এসবি’, ‘শবনম বুবলী ফ্যানস’, ‘বিউটি কুইন বুবলী’ ও ‘সবনম বুবলীর সাপোর্টাস’।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন অপু বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা।

অপু বিশ্বাস তার দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, উল্লেখিত ফেসবুক পেজে তার পোশাক নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এমনকি তার পরিবারের সদস্যদের স্থির চিত্র ব্যবহার করেও বাজে মন্তব্য করা হয়েছে। এ ধরনের পোস্ট ও কুরুচিপূর্ণ কাজকর্মের কারণে তিনি সামাজিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তাছাড়া ৩৪টি ফেসবুক পেজের মধ্যে অন্যগুলো হচ্ছে—‘সীমান্ত ০০৫’, ‘ভাইরাল নিউজ বাই তমা’, ‘৫ টিভি বাংলা’, ‘রাহিদ রবিবিডি’, ‘ওয়াসিম আহমেদ’, ‘দৃষ্টি’, ‘দিলরুবা আসমা ব্লগ’, ‘খান নিশিতা’, ‘বাংলা সিনেমা পাড়া’, ‘হোসাইন খান’, ‘সিনেগল্প উইথ তানিয়া’, ‘আহমেদ রিয়াদ’, ‘তানু আফা’, ‘টুয়েন্টি ফাইভ স্টার গসিফ, ‘কে ই এস টিভি’, ‘ইটস আরআইআই’, ‘লাইফ অব দৃষ্টি’, ‘লাবণী ভ্লগ উইথ রূপা’, ‘ঢালিউড জগৎ’, ‘রঙিন ঘুড়ি বাই সংগীতা’, ‘সিনে গল্প’, ‘জান্নাতির করচা’, ‘যে লাউ সে কদু’ এবং ‘এ২ ডেড বিডি এন্টারটেইনমেন্ট বাই ক্রিটিক ফ্রম জার্মানি’।

ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯