সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অপু বিশ্বাস কি বিএফডিসিতে থাকবেন এক শ’ সিনেমা করার পরও

অপু বিশ্বাস কি বিএফডিসিতে থাকবেন এক শ’ সিনেমা করার পরও

অপু বিশ্বাস কি বিএফডিসিতে থাকবেন এক শ’ সিনেমা করার পরও
অপু বিশ্বাস কি বিএফডিসিতে থাকবেন এক শ’ সিনেমা করার পরও

অনুসন্ধান২৪>> ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে একসময় প্রায় সিনেমাতেই জুটিবদ্ধ দেখা গেছে। দর্শকরা অপেক্ষায় থাকতেন―কী পর্যন্ত এই জুটির নতুন সিনেমা মুক্তি পাবে। এই জুটির সিনেমা মানেই ছিল হলভর্তি দর্শক। আর তাদের সিনেমাও হতো ব্যবসা সফল। আর ক্যারিয়ারের দুর্দান্ত জার্নির সময় গোপনে প্রেম ও বিয়ে করেন এই জুটি।

এরপর সন্তান জয়কে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অপু বিশ্বাস। আর সিনেমাতেও অনিয়মিত দেখা যায় তাকে। যদিও দীর্ঘ বিরতি কাটিয়ে সিনেমায় ফিরেন তিনি। তবে সম্প্রতি সিনেমার থেকে বিভিন্ন প্রোমোশনাল কাজ নিয়ে বেশি ব্যস্ত দেখা গেছে লাস্যময়ী এই সুন্দরীকে।

শাকিব-অপু দাম্পত্যজীবনে জড়ানোর পর সিনেমায় অনেকটা অনিয়মিত দেখা যায় নায়িকাকে। তবে সন্তান জয়ের জন্মের পর প্রকাশ্যে আসেন তিনি। সবাইকে জানান, শাকিব খানের বিবাহিত স্ত্রী তিনি এবং তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে, নাম আব্রাহাম খান জয়। এরপরই নায়কের সঙ্গে সম্পর্কের অবনতি হয় অপু বিশ্বাসের। একপর্যায়ে বিচ্ছেদ ঘটে এই জুটির।

ঢালিউড ক্যুইন বলেন, আমি অবশ্যই আমার প্রোডাকশন হাউজ করেছি, ফেব্রুয়ারিতে দুটি সিনেমাটি রিলিজ হয়েছে, ব্র্যান্ডিং চলছে। বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত আমি। দিনভর সিনেমা নিয়ে পড়ে থাকার থেকে বড় কথা হচ্ছে আমার সন্তান রয়েছে। তার একটি পরিবার রয়েছে। সেটাও তো আমাকে মেইনটেইন করতে হবে।

এ ব্যাপারে একটি গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, বিষয়টি বারবার চলে আসে। আমার কথা হচ্ছে, অপু বিশ্বাস এক শ’ সিনেমা করার পরও বারবার বিষয়টি চলে আসে। আমার কথা হচ্ছে, অপু বিশ্বাস এক শ’ সিনেমা করার পরও কি তিনি সকাল বেলায় বিএফডিসি, দুপুর বেলায় বিএফডিসি, রাতের বেলায় বিএফডিসিতে থাকবেন? আমি আমার ব্যক্তিত্ব, পজিশন ও কর্মের জায়গা কখনো সৃষ্টি করব না?

তিনি আরও বলেন, পরবর্তী সিনেমার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। তারা দেখছেন, মানুষটার ব্যস্ততা রয়েছে। ব্যবসাসহ অন্যান্য কাজ আছে আমার। সেই জায়গা থেকে দর্শকদের একটু অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯