সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্ষোভ–অভিমান থেকে বিদায় নিলেন ইলিয়াস কাঞ্চন,

ক্ষোভ–অভিমান থেকে বিদায় নিলেন ইলিয়াস কাঞ্চন,

ক্ষোভ–অভিমান থেকে বিদায় নিলেন ইলিয়াস কাঞ্চন,
ক্ষোভ–অভিমান থেকে বিদায় নিলেন ইলিয়াস কাঞ্চন,

অনুসন্ধান২৪>> চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে চাইছিলেন না ইলিয়াস কাঞ্চন। অনেক অনুরোধ শেষে তিনি নির্বাচনে অংশ নিতে রাজি হন। এরপর চলচ্চিত্র শিল্পীদের ভোটে সভাপতি নির্বাচিত হন। এর মধ্যে পেরিয়ে গেছে দুই বছরের মেয়াদ। চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে অনেক দুঃখ নিয়ে বিদায় নেওয়ার কথা জানান।

যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে কাঞ্চনের পাশে আপনারা দাঁড়ান না। এই দুঃখ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছি। আজ আমাকে যদি অসম্মান করেন, তাহলে সেই অসম্মান কিন্তু আমার একার নয়, সেই অসম্মান পুরো

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নিপুণের সঙ্গে সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। শুরু থেকেই আলোচনায় পাশাপাশি কাঞ্চন নিপুণ পরিষদকে অনেক বেশি সমালোচনাও মোকাবিলা করতে হয়েছে। অভ্যন্তরীণ নানা কোন্দলের কারণে কমিটির নির্বাচিত ২১ জন সদস্যকে দুই বছরের মধ্যে একটি সভায়ও পাওয়া যায়নি। নির্বাচিত একাধিক সদস্যের সদস্যপদও প্রত্যাহার করা হয়। কেউ আবার নিজে থেকে কমিটি থেকে সরে আসার ঘোষণা দেন। ইলিয়াস কাঞ্চন বনভোজনে জানান, কমিটির নির্বাচিত সদস্যদের অসহযোগিতার কারণে এমনটা হয়েছে।

সম্প্রতি ঢাকার পার্শ্ববর্তী আশুলিয়াতে একটি বিনোদনকেন্দ্রে শিল্পী সমিতির পিকনিকে ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, কমিটির নির্বাচিত সদস্যদের অসহযোগিতার কারণে এমনটা হয়েছে। এ আক্ষেপ নিয়ে সমিতি থেকে বিদায় নেন বলে জানান ইলিয়াস কাঞ্চন।

ক্ষোভ প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নির্বাচনের পর থেকেই সমিতির একটা পদ নিয়ে মামলা-মোকদ্দমা কত কিছু হয়েছে। কিন্তু শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। এই বিষয়ই কেউ বুঝতে চাইল না। আপনারা শিল্পীদের স্বার্থ কী করে ভুলে যান? যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে কাঞ্চনের পাশে আপনারা দাঁড়ান না। এই দুঃখ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছি। আজ আমাকে যদি অসম্মান করেন, তাহলে সেই অসম্মান কিন্তু আমার একার নয়, সেই অসম্মান পুরো শিল্পীসমাজের, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির।’

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯