সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
তাহসান-ফারিন জানালেন কী হয়েছিল সেই রাতে

তাহসান-ফারিন জানালেন কী হয়েছিল সেই রাতে

তাহসান-ফারিন জানালেন কী হয়েছিল সেই রাতে
তাহসান-ফারিন জানালেন কী হয়েছিল সেই রাতে

অনুসন্ধান২৪>> অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে একটি লাইভ আপলোড হয়, কিন্তু আবার কয়েক ঘণ্টার মধ্যে মুছেও ফেলা হয়। ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়।

এরপর এই ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখা যায় সোশ্যাল মিডিয়া, টিভি-নিউজ, বিনোদনমূলক পেজ ও বেশ কয়েকটি খবরের অনলাইন পোর্টালে। গত দুইদিন এই বিষয়টি নিয়ে দুই তারকাদের সঙ্গে যোগাযোগ করেও কিছু জানা যায়নি। অবশেষে তাহসান এবং ফারিন শুত্রবার (১ মার্চ) রাজধানীর একটি হোটেলে একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কিছুটা খোলাসা করেন।

ভিডিওটি দেখে তাহসানের ফ্যানপেজে ব্যাপক কৌতূহল দেখা যায়। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন এবং অনেক ফেসবুক গ্রুপ, মিমপেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে লাইভের বিষয় নিয়ে মতামত শেয়ার করতে দেখা যায়। অন্যদিকে তাসনিয়া ফারিনও লাইভ ভিডিও আপলোডের এক ঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম’।

তারা জানালেন, দুজনই ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন। তখনই ভুলে লাইভ হয়ে যায় তার ফোন থেকে। এই ভিডিও নিয়ে অনেক মন্তব্য বিভিন্ন মহলে হলেও কাজের জন্য ব্যস্ত থাকায় সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়নি। তারা ভক্তদের উদ্দেশে জানিয়েছেন সুস্থ-সবল আছেন আর আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯