সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
এবার ছবির পর্দায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান

এবার ছবির পর্দায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান

এবার ছবির পর্দায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান
এবার ছবির পর্দায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান

অনুসন্ধান ২৪>> ২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিল অপরাধ দুনিয়ার এক সময়ের ত্রাস পিচ্চি হান্নান। এবার তাকে নিয়ে টলিউডে তৈরি হচ্ছে সিনেমা। ‘হান্নান’ নামের এই ছবি পরিচালনা করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী।

ছবিটির প্রযোজক অরিত্র দাস। তাঁর সঙ্গে যৌথ প্রযোজনায় রয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জোনাস ফিল্মস ইন্টারন্যাশনাল।

বাণিজ্যিক ঘরানায় নির্মিতব্য এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তাঁর সঙ্গে রয়েছেন টলিউডের দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক।

জয় চৌধুরীর জানিয়েছিলেন, সব কিছু এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই এ বিষয়ে কথা বলতে চান তিনি।

তিনি জানান, ছবির চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের পথে। খুব শিগগিরই লুক সেট হবে। তারপর তিন মাসের মহড়া। এরপর মে মাসে ছবির শুট শুরু। ছবিতে এই তিন অভিনেতা ছাড়াও রয়েছে একঝাঁক তারকা অভিনেতা। প্রাথমিক কথা অনুযায়ী থাকতে পারেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, তপতী মুন্সি, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯