সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনা সচেতনতা মিলার পালাগানে

করোনা সচেতনতা মিলার পালাগানে

বিনোদন বার্তা :: প্রাণঘাতী করোনাভাইরাসের দাপটে চমকে গেছে গোটা বিশ্ব। এখন পর্যন্ত সারাবিশ্বে ২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে।

তারমধ্যে প্রাণ হারিয়েছে ১১ হাজারেরও বেশি মানুষ। চীন থেকে এ ভাইরাসের উৎপত্তি হলেও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ইতালিতে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৮ শ ২৫ জন। একদিনে করোনায় ৭৯৩ জনের মৃত্যু হয়েছে ইতালিতে।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও করোনা আতঙ্ক বেড়ে চলেছে। করোনা থেকে মানুষকে বাঁচাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন সরকার।

এছাড়া দেশের তারকারাও নানাভাবে মানুষকে সচেতন করছেন। এবার করোনাভাইরাস থেকে মানুষকে সচেতন করতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা ইসলাম।

বাংলাদেশের ঐতিহ্যবাহী পালা গানের ঢংয়ে করোনা সচেতনায় একটি গান গেয়ে ফেসবুক পেইজে প্রকাশ করেছেন মিলা। ভিডিটিতে দেখা যাচ্ছে মিলার বোন মিশা ও তার স্বামী আরিফিনকে। মিশাও একটি ইংরেজি গেয়েছেন। আর মিশার স্বামীকে দেখা যাচ্ছে গিটার বাজাতে। মিলা ইসলাম বলেন, করোনা ভাইরাসের মরণ আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সকলকেই, গণমাধ্যমের মাধ্যমে প্রতিনিয়ত সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে। করোনাভাইরাসে কিভাবে সতর্ক থাকবো, তা নিয়ে নিজের ঘরে অবস্থান করে আমি আমার পরিবার, আমার বোন মিশা ও তার জীবনসঙ্গী আরিফিনের সাহায্যে আজকে, ‘করোনা সতর্কতা বার্তা’ পালা গানটি বানিয়েছি।

আমার প্রিয় বাংলাদেশের ও আমার ভক্তদের উদ্দেশ্যে স্বাস্থ্য সচেতন থাকার আহবান জানিয়ে একজন বাংলাদেশের সংগীতশিল্পী ও নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবার খুদ্র চেষ্টা করলাম। শুধু আশা করবো আমাদের দেশবাসী ও আমার ভক্তরা যাতে গানের কথাগুলো মেনে চলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯