সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাসপাতালে ভর্তি করা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে

হাসপাতালে ভর্তি করা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে

হাসপাতালে ভর্তি করা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে

অনুসন্ধান ২৪>> বৃহস্পতিবার মধ্যরাতে হুট করে খবর আসে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। নায়িকার মা ফেরদৌসী পারভিন জানান, মাথায় প্রচণ্ড ব্যথা থেকে হঠাৎ অচেতন হয়ে পড়েন ফারিয়া।

এরপরই মধ্যরাতে বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে জ্ঞান ফিরে ফারিয়ার। চিকিৎসক জানান, সিটি স্ক্যান করার আগে কিছুই বলা যাবে না। সবাই তখন ভোরের অপেক্ষায়। কারণ, পরদিন স্ক্যান করাতে হবে। ফারিয়ার মা বলেন, চিকিৎসক তাদের জানিয়েছেন ফারিয়াকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সিটি স্ক্যান ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

কিন্তু শুক্রবার বেলা ১১টায় খবর আসে ফারিয়াকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কিছু জটিলতার কারণে সিটি স্ক্যান ছাড়াই বাড়িতে নেওয়া হয়। মা জানান, ফারিয়ার বিশ্রাম প্রয়োজন। বিশ্রামের জন্য বাসায় থাকাটাই বেশি সমীচীন। বাসা থেকে এসেই সিটি স্ক্যান করা হবে।

নুসরাত ফারিয়ার মায়ের বরাতে জানা যায়, কয়েকমাস ধরে শারীরিকভাবে খুব দুর্বল ফারিয়া। খাওয়া-দাওয়ায় বেশ অনিয়ম হচ্ছে। এ অনিয়মের কারণেই শারীরিক দুর্বলতাটা বেড়েছে। গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। এসবের কারণেই কয়েক মাস ধরে ফারিয়ার মাথাব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছিল। আগে মাথা ব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। এখন সে ওষুধও কাজ করছে না।

বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে মা বলেন, এখন মোটামুটি সুস্থ। বাসাতেই বিশ্রাম করছে। তবে পরীক্ষা-নিরীক্ষার আগে কিছুই বলা যাচ্ছে না। সবাই দোয়া করবেন ফারিয়ার জন্য। নুসরাত ফারিয়া বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমাতেও বেশ সরব। একই সঙ্গে নিয়মিত গানেও দেখা যায় তাঁকে। এ বছরেও তাঁর গাওয়া নতুন গান প্রকাশ পাবে বলে জানিয়েছিলেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯