সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়ের প্রসঙ্গে যা বললেন বিজয় ও রাশ্মিকা

বিয়ের প্রসঙ্গে যা বললেন বিজয় ও রাশ্মিকা

বিয়ের প্রসঙ্গে যা বললেন বিজয় ও রাশ্মিকা
বিয়ের প্রসঙ্গে যা বললেন বিজয় ও রাশ্মিকা

অনুসন্ধান ২৪>> প্রেম, ডেটিং ও বিয়ের প্রসঙ্গে নিয়মিত আলোচনায় থাকেন দক্ষিণের জনপ্রিয় পাওয়ার কাপল বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মন্দানা। গুঞ্জন ছিল এই ফেব্রুয়ারিতেই বাগদান সেরে ফেলবেন দক্ষিণের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা। অনুরাগীরাও অপেক্ষায় ছিলেন সেই মুহূর্তের। তবে হঠাৎ করেই নতুন খবর শোনা যায় যে বর্তমানে একসঙ্গেই বসবাস করছেন দুজন।

কিছুদিন আগে দাবি করা হয়েছিল, বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা ফেব্রুয়ারিতে বাগদান করতে যাচ্ছেন। দুই তারকার বাগদানের বিষয়ে যদিও আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি, তবে এই জুটি ফেব্রুয়ারিতে বা শিগগিরই বাগদান করবেন না। তাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র ‘তারা একসাথে বসবাস করছে। তাদের সম্পর্ক যেমন চলছে তাতে উভয়ে খুশি এবং সন্তুষ্ট।’

আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। এমন হাজারও জল্পনা-কল্পনার মধ্যে এবার রাশ্মিকার প্রসঙ্গে মুখ খুললেন বিজয়।
লাইফস্টাইল এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশ্মিকার সঙ্গে বাগদানের গুঞ্জন নিয়ে কথা বলেছেন দক্ষিণী তারকা। অভিনেতা সাফ জানিয়েছেন, ফেব্রুয়ারিতে তিনি বিয়ে বা বাগদান কোনোটাই করছেন না।

বিজয় বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে বাগদান বা বিয়ে করছি না। মনে হচ্ছে মিডিয়া প্রতি দুই বছর অন্তর আমাকে বিয়ে দিতে চায়। প্রতিবছর এই গুজব শুনি। তারা শুধু আমাকে ধরে বিয়ে করানোর অপেক্ষায় ঘুরে বেড়াচ্ছে।

এর আগে ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে আসে, এই জুটি শিগগিরই বিয়েবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাগদান সারতে পারেন তাঁরা। তবে সব কিছুই হবে খুব গোপনে। একান্ত কাছের কিছু মানুষকে নিয়ে। তার পরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে অনুরাগীদের জন্য। তবে সেসব গুঞ্জন তাহলে শেষ পর্যন্ত গুঞ্জন হয়েই থেকে যাচ্ছে। যদিও এই জুটির বিয়ের ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে উভয়ের ভক্ত-অনুরাগীরা।
২০১৮ সালে তেলুগু ফিল্ম ‘গীথা গোবিন্দম’-এ কাজ করার সময় রাশ্মিকা ও বিজয়ের মধ্যে প্রেম শুরু হয়েছিল। তাঁরা দুজন সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ভক্তরা তাঁদের অনস্ক্রিন রসায়নকে দারুণভাবে গ্রহণ করেছিল। সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল। এরপর ‘ডিয়ার কমরেড’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মুগ্ধ করেছেন বিজয়-রাশ্মিকা। এর পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন আরো তীব্রভাবে ছড়িয়ে পড়ে মিডিয়ায়। একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গেছে ডেটিংয়ে। মালদ্বীপ, ভুটানসহ একাধিক সফরে দুজন একসঙ্গে গেছেন। যদিও এখন পর্যন্ত প্রক্যাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। তবে ঘনিষ্ঠ সূত্র অনুসারে, বর্তমানে একসঙ্গেই বসবাস করছেন দুজন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯