সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
আ.লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

আ.লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

অনুসন্ধান ডেস্ক:: তফসিল ঘোষণার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির সভাপতির পর উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন রাজনৈতিক নেতারা। সেই তালিকায় আছেন শোবিজের কয়েকজন তারকাও।

শোনা যাচ্ছে, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহি পর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান নায়িকা অপু বিশ্বাস। তিনিও দলটির পক্ষে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

তিনি আরও বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’ এর আগে একাদশ সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অপু। কিন্তু আ.লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯