সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুখোমুখি শাহরুখ-প্রভাস: একই দিনে মুক্তি পাবে ‘ডাঙ্কি’-‘সালার’

মুখোমুখি শাহরুখ-প্রভাস: একই দিনে মুক্তি পাবে ‘ডাঙ্কি’-‘সালার’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। তৃতীয় সপ্তাহেও এ ধারাবাহিকতা বজায় রয়েছে।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’। আগামী ক্রিসমাসে (২২ ডিসেম্বর ২০২৩) এটি মুক্তি পাবে। ক্রিসমাসে সিনেমাটি মুক্তির ঘোষণা আগেই দিয়েছে সংশ্লিষ্টরা। এবার একই দিনে প্রভাসের ‘সালার’ মুক্তির কথা জানা গেলো। ফলে মুখোমুখি হতে যাচ্ছেন প্রভাস-শাহরুখ।

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘‘হ্যাঁ, এটি সত্য যে আগামী ক্রিসমাসে শাহরুখের মুখোমুখি হবেন প্রভাস; ‘ডাঙ্কি’ ভার্সেস ‘সালার’। ‘সালার’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হাম্বল ফিল্মস প্রদর্শকদের একটি মেইলে জানিয়েছেন, এই ক্রিসমাসে (২২ ডিসেম্বর ২০২৩) মুক্তি পাবে ‘সালার’। একই দিনে মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। এটি মুক্তির তারিখ আগেই ঘোষণা করা হয়েছে।’’

এবারই প্রথম নয়, এর আগেও হাম্বল ফিল্মস শাহরুখের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিল। ২০১৮ সালের ক্রিসমাসে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জিরো’ সিনেমা। একই দিনে মুক্তি পেয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান হাম্বল ফিল্মসের ‘কেজিএফ’ সিনেমা।

রাজকুমার হিরানি নির্মাণ করছেন ‘ডাঙ্কি’। প্রথমবার এ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করছেন এই নির্মাতা। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ।অন্যদিকে ‘সালার’ নির্মাণ করছেন ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু, তিনু আনন্দ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯