সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১০১ টাকা দেনমোহরে রাজকে বিয়ে করেছিলেন পরীমনি

১০১ টাকা দেনমোহরে রাজকে বিয়ে করেছিলেন পরীমনি

অনুসন্ধান ডেস্ক: গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। দুই পক্ষের কেউ দেনমোহরের চাপে থাকতে চায়নি বলেই এমন একটি প্রতীকী অঙ্ক নির্ধারণ করেছিলেন তারা। এর আগে এক নির্মাতার সঙ্গে ৩ টাকা দেনমোহরে বিয়ের কথা জানিয়েছিলেন এ আলোচিত নায়িকা।

বেশ কিছু দিন ধরে গুঞ্জন ছিল রাজ-পরীর সংসার ভেঙে যাওয়ার। বুধবার খবর আসে গুঞ্জনই সত্য হলো, ভেঙে গেছে পরীমনি ও শরিফুল রাজের সংসার। রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। দেড় বছরের সংসার জীবনে একটি সন্তানও আছে এ দম্পতির। রয়েছে নানান ঘটনা। সেসব ঘটনার জেরে বহুবার আলোচনায় এসেছেন পরীমনি। স্বামী রাজের প্রতি বহুবার সন্দেহের তীর ছুড়েছেন পরী। তার এই সন্দেহে কখনো নাম আসে সুনেরাহ বিনতে কামাল, আবার কখনো বিদ্যা সিনহা মিমের। আর এসব নিয়ে জলঘোলাও কম হয়নি।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরো ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছরখানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯