সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডেঙ্গুতে মারা গেলেন তরুণ অভিনেত্রী নিশাত

ডেঙ্গুতে মারা গেলেন তরুণ অভিনেত্রী নিশাত

অনুসন্ধান ডেস্ক: তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৮টায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। জানা গেছে, অভিনেত্রী নিশাত এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। দুইদিন আগেও হাসিখুশি ছিলেন এবং বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। সুস্থ হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে চেয়েছিলেন। আর অভিনয় করে হতে হয়েছিলেন স্বাবলম্বী।

নিশাতের বন্ধু মোহাম্মদ হৃদয় বান্ধবীর মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, চারদিন আগে হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় নিশাত। শুরুতে প্রাথমিক চিকিৎসা নিলেও পরে হাসপাতালে ভর্তি হতে হয়। প্লাটিলেট কমতে থাকে তার। অবশ্য একদিনের ব্যবধানেই প্লাটিলেট ফের বাড়তে থাকে।

তিনি আরো বলেন, খানিকটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে বাসায় চলে এসেছিল। আমার সঙ্গে নিয়মিত কথাও হয়েছে। বুধবার রাতেও কথা হয়েছে। জ্বরকে সেভাবে গুরুত্ব দিচ্ছিল না। বলেছিল সব ঠিক হয়ে যাবে। ভেবেছিল ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবে। কিন্তু দুপুরে জানতে পারি মারা গেছে সে। তখনো ডে স্টোরি ছিল ওর। আমার বিশ্বাসই হচ্ছিল না।

নিশাতের বেড়ে উঠা দেশের উত্তরবঙ্গ নাটোর জেলায়। সেখান থেকে এসএসসি শেষ করে নাটোরেই একটি কলেজে ভর্তি হন। পরে রাজধানী ঢাকায় চলে আসেন। ঢাকায় মায়ের সঙ্গে থাকতেন। ঢাকায় আসার পর নিজেই কিছু একটা করতে চেয়েছিলেন। অভিনেত্রী হওয়ার জন্য দৃঢ় চেষ্টা ছিল নিশাতের।

নিশাতের বন্ধু হৃদয় এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেন, নিশাত ক্যারিয়ার হিসেবে অভিনয় পছন্দ করতো। সে অভিনেত্রী হওয়ার চেষ্টা করেছে। প্রায়ই বলতো দেখিস, একদিন মডেল হবো, বড় তারকা হবো, অনেক বড় অভিনেত্রী হবো। ওর কাছে অভিনয় ছিল অনেক স্বপ্ন। থিয়েটারে অভিনয় শেখার ইচ্ছা ছিল। বৃহস্পতিবারই নিশাতের মরদেহ নাটোরে নেয়া হয়েছে। নাটোর হাফ রাস্তা এলাকায় থাকতেন তারা। সেখানেই একটি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯