সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শুটিং সেটে কাঁদলেন নায়িকা, ডাকলেন পুলিশ

শুটিং সেটে কাঁদলেন নায়িকা, ডাকলেন পুলিশ

অনুসন্ধান ডেস্ক:: জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং ইউনিটের লোকজন ও সহশিল্পীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনা গেল শুক্রবারের, ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে।

শুধু তাই নয়, বিষয়টি গড়ায় থানা পর্যায়েও। অভিনেত্রী চমকের দাবি, অভিনেতা মাসুম বাশারসহ সেটের লোকজন তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। জানা যায়, গেল শুক্রবার রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউজে নায়িকার কলটাইম ছিল সকাল ১০টায়। তবে তিনি শুটিংয়ে হাজির হন সকাল সাড়ে ১১টায়। সেটে প্রবেশ করা মাত্রই অকারণে খেপে যান তিনি। মেকআপ রুমেও মেজাজ দেখান চমক। এরপর শুরু হয় নাটকের শুটিং।

প্রথম দৃশ্য শেষ হওয়ার পর প্রোডাকশন ম্যানেজার চমককে বলেন, ‘আপা, শটটা খুব সুন্দর হয়েছে’। আর তাতে যেন আবারো তেলে-বেগুনে জ্বলে ওঠেন চমক। এরপর নাটকের পরিচালক আদিব হাসান তাকে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন; এ রকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’

এতে চমক আরও রেগে গিয়ে শুটিং করবেন না বলে সাফ জানিয়ে দেন। তখন নির্মাতাও তাকে বোঝাতে ব্যর্থ হন। এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন সিনিয়র অভিনয়শিল্পী মাসুম বাশারও। ঘটনার একপর্যায়ে পুলিশে খবর দেন অভিনেত্রী চমক। পুলিশ আসলে অভিনেতা মাসুম বাশারের সঙ্গে কথা বলে চলে যায়। কিন্তু বিষয়টি ভালো ভাবে নেয়নি চমক। এ নিয়ে মাসুম বাশারের সঙ্গেও কথা-কাটাকাটি হয় তার।

দ্বিতীয় দফায় পুলিশ এলে চমক কাঁদতে কাঁদতে অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে তা সামাল দিতে সেখানে হাজির হন অভিনয়শিল্পী সংঘের যুগ্মসাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ততক্ষণে বন্ধ হয়ে যায় নাটকের শুটিংও।

নির্মাতা আদিব হাসান বলেন, ‘যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে ডিরেক্টর গিল্ডের কাছে অভিযোগ দিয়েছি। বিষয়টি সাংগঠনিকভাবে বিচারাধীন। তারাই এর সিদ্ধান্ত নেবে।’

ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, ‘শুক্রবারের ঘটনা নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। ডিরেক্টর গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ মিলে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।’ এ বিষয়ে অভিনেত্রী চমকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯