সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোদির পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন মার্কিন গায়িকা

মোদির পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন মার্কিন গায়িকা

অনুসন্ধান ডেস্ক:: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন দিনের মার্কিন রাষ্ট্রীয় সফরের শেষ অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়িকা মেরি মিলবেন। এরপর তিনি মোদির পা ছুঁয়ে শ্রদ্ধা জানান, চেয়েছেন দোয়া। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশনের (ইউএসআইসিএফ) এর আয়োজিত অনুষ্ঠানে রোনাল্ড রেগান বিল্ডিংয়ে ৩৪ বছর বয়সী মিলবেন ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

ভিডিওতে দেখা যায়, জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে মিলবেন মোদির দিকে এগিয়ে আসেন। এসময় মোদিকেও মিলবেনের দিকে যেতে দেখা যায়। এরপর মোদির পা ছুঁয়ে শ্রদ্ধা জানান মার্কিন খ্যাতনামা এ শিল্পী।এ নিয়ে এক বিবৃতিতে মার্কিন এ শিল্পী বলেছেন, টানা চার মার্কিন প্রেসিডেন্টের জন্য আমেরিকার জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন ও প্রধানমন্ত্রী মোদির জন্য ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত।

৩৮ বছর বয়সী মিলবেন আরও বলেন, আমেরিকান এবং ভারতীয় উভয় সঙ্গীতই গণতন্ত্র এবং স্বাধীনতার আদর্শের কথা বলে এবং এটিই মার্কিন-ভারত সম্পর্কের আসল সারমর্ম। এর আগে নিউ ইয়র্কে আমেরিকার ন্যাশনাল হেডকোয়ার্টারে যোগ দিবসেও মোদির সঙ্গে অংশ নিয়েছিলেন মেরি। মোদির সঙ্গে সাক্ষাতে তিনি আপ্লুত বলেও জানাতে ভোলেননি তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯