সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ভালোবাসা দিবসে বিয়ে করতে চলেছেন নেহা কক্কর ও আদিত্য নারায়ণ। আদিত্য নারায়ণ নিজেই জানিয়েছেন এ খবর। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি প্রমো ভিডিও প্রকাশ হওয়ার পর এ খবর ভাইরাল হয়েছে।
আসলেই তারা বিয়ে করতে চলেছেন নাকি অনুষ্ঠান জমানোর জন্য এই ঘোষণা দিয়েছেন তা নিয়ে আলোচনা সমালোচনা লেগেই আছে। ঠিক এমন সময় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আদিত্যের বাবা কিংবদন্তি কণ্ঠশিল্পী উদিত নারায়ণ।
শিল্পী উদিত নারায়ণ সংবাদমাধ্যমকে বলেন, ‘নেহা খুবই মিষ্টি মেয়ে। খুব সুন্দর গান করে ও। ব্যক্তিগতভাবে তাকে আমি খুবই পছন্দ করি। আর কেবল আমিই নই, সবাই ওকে খুব পছন্দ করে।’
ছেলের বিয়ের প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ ওরা দু’জন জুটি বাঁধছে। তবে বাকিটা ওদের ব্যক্তিগত। এই ফেব্রুয়ারিতে ওরা বিয়ে করছে কি না, তা আমার জানা নেই। তবে ওরা বিয়ে করলে তাতে আমার কোনও অসুবিধা নেই। বরং ভালো হবে। আমাদের গান-বাজনার পরিবারে আরো একজন গায়িকা যুক্ত হবে।’
উল্লেখ্য, গত বছরই হিমাংশু কোহলির সঙ্গে ‘ব্রেক আপ’র খবরে শিরোনাম হয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। নতুন বছর আসতেই বিয়ের খবর নিয়ে শিরোনাম হন তিনি। এখন দেখার বিষয় আসলেই আদিত্যকে তিনি বিয়ে করছেন কী না!