সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ষড়যন্ত্র করে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে, উচ্চ আদালতে যাব: হিরো আলম

ষড়যন্ত্র করে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে, উচ্চ আদালতে যাব: হিরো আলম

অনুসন্ধান ডেস্ক:: ঢাকা-১৭ আসনে আমার প্রার্থিতা ষড়যন্ত্র করে বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন হিরো আলম। আজ রোববার ঢাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে মোবাইল ফোনে এক প্রতিক্রিয়ায় হিরো আলম একথা বলেন।

হিরো আলম বলেন, মনোনয়নপত্র বাতিলের পরও আমি হতাশ হইনি। বগুড়াতেও আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। বগুড়ার মত এবারও আমি উচ্চ আদালতে যাব প্রার্থিতা ফিরে পেতে। আমি অবশ্যই প্রার্থিতা ফিরে পাব উল্লেখ করে হিরো আলম বলেন, ভোটে দাঁড়াতে কি প্রয়োজন সেবিষয়ে আমার ভালো ধারণা আছে। আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও ষড়যন্ত্র করে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

হিরো আলম আরও বলেন, ওনারা যে ভোটারের সংখ্যার কথা বলেছে, তা আমি দিয়েছি। তারা নাকি আমার ১০টা ভোটার খুঁজে পায়নি। নির্বাচন কমিশন থেকে আমাকে ফোন করা হয়, তারা নাকি আমার ভোটার খুঁজে পায় না। তখন আমি তাদের নিজেই সহযোগিতা করি। আমরা এক মাস ধরে ৩ হাজার ৩০০ ভোটারের নাম সংগ্রহ করেছি। অথচ তারা পেল না। আমার ভোটারদের তারা ভালো করে না খুঁজে অন্যায়ভাবে মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে দুই আসনেই প্রার্থিতা ফিরে পান। দুই আসনে হিরো আলম প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯