সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শাকিবের মানহানিকর বক্তব্য: শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বুবলী

শাকিবের মানহানিকর বক্তব্য: শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বুবলী

অনুসন্ধান ডেস্ক: ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের লড়াইয়ে একে অন্যকে পাল্টা জবাব দিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব-বুবলী।রোববার (১৫ মে) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অবৈধ সম্পর্কসহ বাড়ি-গাড়ি কেনার অর্থের উৎস কোথায় অভিযোগ এনে নায়িকার বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তোলেন শাকিব। এবার এসব নোংরা মিথ্যাচারের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বুবলী।

শাকিবের উদ্দেশে বুবলী বলেন, তার উদ্দেশে আর কিছু বলতে চাই না। কারণ, সব কিছুর ঊর্ধ্বে তিনি তার সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন, আমাকে সামাজিকভাবে হেয় করে মানহানির চেষ্টা করছেন, এর সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন।

নায়িকা বলেন, আমি সবসময় কীভাবে তাকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কীভাবে আমাকে অসম্মান করছেন। এ ছাড়া পূর্বের সব বিষয় অস্বীকার করে বিভিন্ন ধরনের গল্পও বলছেন সেটাও আপনারা দেখছেন।

বুবলী আরও বলেন, এসব আমাকে এবং সন্তানকে প্রতিনিয়তই বিপর্যস্ত করে তুলছে। কারণ, আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও সেটার মারাত্মক প্রভাব পড়ছে।

আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে তিনি বলেন, শিগগিরই তার এসব এসব নোংরা মিথ্যাচার বিরুদ্ধে আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। কারণ, এই মানহানি আমার একার নয়, সন্তানেরও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯