সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বুবলীর সঙ্গে আর কোনো সিনেমা করব না: শাকিব

বুবলীর সঙ্গে আর কোনো সিনেমা করব না: শাকিব

অনুসন্ধান ডেস্ক:: বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের।

আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না। দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী প্রসঙ্গে এভাবেই নিজের অভিমত জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

আর কখনোই শাকিব খানের বিপরীতে দেখা যাবে না বলে বুবলীকে। ঈদে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি। মুক্তির আগে থেকেই শোনা যাচ্ছিল এটি হতে যাচ্ছে শাকিব-বুবলীর শেষ সিনেমা। এবার শাকিবের মুখেও শোনা গেল এমন কথা। বুবলীর সঙ্গে আর সিনেমাতে কাজ করবেন না বলে জানালেন তিনি।

বুবলীর সঙ্গে অনেক আগেই তার সম্পর্ক শেষ হয়েছে জানিয়ে শাকিব বলেন, বাস্তবে জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারো বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।

সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ছিলেন শবনম বুবলীর চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯