সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পদ্মা সেতুতে সেলফি তুলে তোপের মুখে বুবলী

পদ্মা সেতুতে সেলফি তুলে তোপের মুখে বুবলী

অনুসন্ধান ডেস্ক: পদ্মা সেতু পারাপারের সময় গাড়ি থেকে নেমে কিছু ছবি তোলেন বুবলী। সেই ছবি শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নিজেরে ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন তিনি।

ছবিগুলো প্রকাশের পর বুবলীর ভক্ত-অনুরাগীরা ভালোবাসা প্রকাশ করলেও বেশিসংখ্যক নেটিজেনরাই তুলেছেন নিন্দার ঝড় কারণ পদ্মা সেতুতে সেলফি কিংবা ছবি তোলা আইনত নিষিদ্ধ।

গত বছরের ২৩ জুন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়, পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় সেতুর ওপরে কোনো যানবাহন থামানো যাবে না এবং গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না।

এই আইন ভঙ্গ করলে শাস্তিযোগ্য ব্যবস্থা কিংবা জরিমানার আওতায় পড়বেন তিনি। সে আইন অনুযায়ী, চিত্রনায়িকা শবনম বুবলী দোষী। আর তাই ফুঁসে উঠেছেন নেটিজেনরা।

কমেন্টে কেউ লিখেছেন, পদ্মা সেতুতে দাঁড়ানো নিষেধ। আইন অমান্যকারীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক। আরেকজন লিখেছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নিয়ম ভঙ্গ করার জন্য উনাকে আইনের আওতায় আনা হোক।

অন্য একজন লিখেছেন, প্রশাসন কি এদের চোখে দেখে না। আবার কেউ লিখেছেন, এদের কেউ জরিমানা করে না? এমন অসংখ্য মন্তব্যে তোলপাড় এখেন নেট দুনিয়া। সরকারি নির্দেশনা অমান্য করে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার বিধিনিষেধ কি শুধু সাধারণ মানুষের, এমনটাও প্রশ্ন তুলেছেন অনেক নেটিজেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯