সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শুটিংয়ে আহত মিমি,

শুটিংয়ে আহত মিমি,

শুটিংয়ে আহত মিমি,
শুটিংয়ে আহত মিমি,

অনুসন্ধান ২৪ >> টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী শুটিং সেটে আহত হয়েছেন। বাঁ হাতের শাহাদাত আঙুল কেটে গেছে। তাতে চারটি সেলাই পড়েছে। কয়েকটি ছবি পোস্ট করে আহত হওয়ার বিষয়টি নিজেই জানান তৃণমূলের এই সাংসদ।

মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে আহত হওয়ার খবর জানান। এসব ছবিতে দেখা যায়, বাঁ হাতের শাহাদাত আঙুলের একাধিক স্থানে কেটে গেছে। প্রিয় অভিনেত্রীর ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী ও বন্ধুরা। কমেন্ট করেছেন সায়ন্তিকা ব্যানার্জি, স্বস্তিকা দত্ত, নুসরাত জাহান, পার্নো মিত্র, বিক্রম চ্যাটার্জি, দর্শণা বণিক, মৌনি রায়, শুভশ্রী গাঙ্গুলিসহ অনেকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে মিমি চক্রবর্তীর টিমের এক সদস্য বলেন— ‘শুটিং সেটে প্লেট ভেঙে অভিনেত্রীর হাতে ঢুকে যায়। এরপর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। আপাতত বিশ্রামে রয়েছেন, আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি।’

মিমির প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী লিখেছেন, ‘দ্রুত সেরে ওঠো তুমি।’ জবাবে মিমি লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ।’ নুসরাত জাহান লিখেছেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি।’ অভিনেত্রী সায়ন্তিকা লিখেছেন, ‘আহারে! তাড়াতাড়ি ঠিক হয়ে যাও মেয়ে।’

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯