সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেসিকেও পেছনে ফেলে শীর্ষে শাহরুখ খান

মেসিকেও পেছনে ফেলে শীর্ষে শাহরুখ খান

অনুসন্ধান ডেস্ক:: ২০২৩ সাল যেনো বলিউড বাদশাহ শাহরুখ খানের সাফল্যের বছর। এ বছরে একের পর এক সাফল্যের খবরে ভাসছেন বলিউড বাদশা।

পাঠানের সাফল্যের পর চলতি বছরের ‘টাইম হান্ড্রেড পোল’-এ পাঠকের ভোটে বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন কিং খান।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম পরিচালিত পাঠক জরিপের ফলাফলে লিওনেল মেসি, মার্ক জাকারবার্গের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন শাহরুখ খান।

কিং খান ছাড়াও বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন অভিনেত্রী মিশেল ইয়ো, অ্যাথলেট সেরেনা উইলিয়ামস, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।

টাইম ম্যাগাজিনের এই এই পোলে প্রায় এক দশমিক দুই মিলিয়ন ভোট পড়েছে এবং এর মধ্যে চার শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান একা। ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাহশা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী মহিলারা। তৃতীয় স্থানেও নেই কোনও একক ব্যক্তি। সেই জায়গায় ঠাঁই পেয়েছে বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীরা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবল তারকা নিওনেল মেসি রয়েছেন পঞ্চম স্থানে।

বলিউডে অভিনয়ের মাধ্যমে শুরু করে অভিনেতা শাহরুখ খান দিন দিন নিজেকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। বলিউডের গণ্ডি ছাড়িয়ে তিনি এখন আন্তর্জাতিক তারকা। তিনি শুধুমাত্র অভিনেতাই নন, একজন প্রযোজকও। সেই সঙ্গে ক্রিকেটাঙ্গণেও রয়েছে তার সরব উপস্থিতি। তিনি নাইট রাইডারস গ্রুপের নারী ক্রিকেট দলের সহ-স্বত্বাধিকারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯