সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বঙ্গবাজার ট্র্যাজেডি: ১ লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

বঙ্গবাজার ট্র্যাজেডি: ১ লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

অনুসন্ধান ডেস্ক:: রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্তব্ধ পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই দেশের মানুষদের আহ্বান জানিয়েছে শোবিজের তারকা শিল্পীরা। তাদের পাশে থেকে ঘুরে দাঁড়ানোর সাহস দেওয়ার কথাও বলেছেন অনেকে।

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জনপ্রিয় তারকা তাহসান খান। অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধারকৃত পোড়াকাপড় সংগ্রহ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ। সেগুলো বিক্রি করে সে অর্থ দিয়ে ফান্ড তৈরি করছে তাদের সাহায্য করার জন্য।

বিদ্যানন্দের ফান্ডে অংশীদার হতে তাদের থেকে বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন তাহসান, ১ লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। বিষয়টি এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ফেসবুক পেইজে জানানো হয়েছে।

তারা বলছেন, অনেকে তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়। বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না? এমন আবেগ থেকেই নাকি তারকারা পুড়ে যাওয়া কাপড়ের অংশ সংগ্রহ রাখতে চাইছেন।

বিদ্যানন্দ বলছে, নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯