সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আত্মহত্যার রাতে অচেনা ব্যক্তির সঙ্গে হোটেলে আকাঙ্ক্ষা

আত্মহত্যার রাতে অচেনা ব্যক্তির সঙ্গে হোটেলে আকাঙ্ক্ষা

অনুসন্ধান ডেস্ক;: কিছুদিন আগে আত্মহত্যা করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। বেনারসের একটি হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এবার সামনে এসেছে হোটেলের সিসিটিভি ফুটেজ। সেখান থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

ভোজপুরি সিনেমার জগতে আকাঙ্ক্ষা বেশ জনপ্রিয় ছিলেন। সম্প্রতি নতুন সিনেমার শ্যুটিংয়ে বেনারস গিয়েছিলেন অভিনেত্রী। শ্যুটের পরে সারনাথ হোটেলে ফিরে আসেন আকাঙ্ক্ষা।তারপরে আর তাকে হোটেল রুমের বাইরে দেখা যায়নি। পরেরদিন ২৬ মার্চ সকালে তাকে ডাকতে আসেন অভিনেত্রীর মেকআপ আর্টিস্ট। অনেক সময় ডাকার পর সাড়া না পেয়ে ভাঙা হয় দরজা। পরে হোটেলের রুম থেকে উদ্ধার হয় নায়িকার ঝলুন্ত দেহ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন নায়িকা। তবে এর মাঝে সিসিটিভি ফুটেজ থেকে ছড়িয়েছে চাঞ্চল্য। যার সূত্র ধরে নতুন করে তদন্তে নেমেছে পুলিশ। আকাঙ্ক্ষা যেদিন আত্মহত্যা করেন, সেদিন রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে তার সঙ্গেই হোটেলে ঢুকতে দেখা যায়। সেই ব্যক্তি আকাঙ্ক্ষার ঘরে প্রায় ১৭ মিনিট ছিলেন। যদিও লোকটিকে এখনও সনাক্ত করা যায়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিঁড়ি দিয়ে উঠছেন অভিনেত্রী। তার পিছনে এক ব্যক্তির হাতে নায়িকার ব্যাগ। রুমে ঢোকার আগে ব্যাগ থেকে চাবি খুঁজতেও দেখা যায় আকাঙ্ক্ষাকে। তবে ভিডিওতে ঐ ব্যক্তির মুখ স্পষ্ট ছিল না।

প্রসঙ্গত, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ড্রিম গার্ল এই মির্জাপুরের বিন্ধ্যাচলের বাসিন্দা। পরে মা-বাবার সঙ্গে মুম্বাই চলে যান তিনি। বাবা-মা যখন চেয়েছিলেন মেয়ে আইপিএস হোক, তখন রুপোলি পর্দায় নিজের স্বপ্ন পূরণের পথ বেছে নেন আকাঙ্ক্ষা।

‘মেরি জং মেরা ফয়সলা’ নামের একটি সিনেমাতে অভিনয়ের পর ‘মুঝসে শাদি করোগি’ (ভোজপুরী), ‘বীরোং কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পইদা করতে কেআই টু’সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। অল্প বয়সেই নিজের জন্য জায়গা করে নিয়েছিলেন তিনি।

ব্যক্তিগত জীবনে সম্প্রতি কো-স্টার সমর সিং-এর সঙ্গে সম্পর্ক অফিসিয়ালি ঘোষণা করেন আকাঙ্খা। ২০২৩ সালের ভালোবাসা দিবসে একটি পোস্ট শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন যে তারা ডেট করছেন।

নায়িকার মৃত্যুর খবর সামনে আসায় সমর সিং একটি পোস্ট করে জানিয়েছেন তিনি মর্মাহত। কিন্তু আকাঙ্ক্ষার মৃত্যুর পরেই সমর সিং ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন নায়িকার মা। সূত্র: জি নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯